1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

আহলে বাইতের উসওয়া আমাদের জীবনে ধারণ করতে হবে – আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী

  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২৭২ Time View

মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি ঃ

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র স্থায়ী কমিটির সদস্য হযরত আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী বলেন, আহলে বাইত বা নবীপরিবারকে কেন্দ্র করে অতীত থেকেই দ্বন্দ্ব হয়ে আসছে। একদল ‍মুহাব্বাতের নামে বাড়াবাড়িতে লিপ্ত হয় এবং তাদেরকে শ্রেষ্ঠত্ব দিতে হযরত আবূ বকর (রা.) ও হযরত উমর (রা.) এর উপর বানোয়াট অভিযোগ আরোপিত করতে তারা দ্বিধাগ্রস্ত হয় না। এরা রাফেযী সম্প্রদায়। তারা শিআ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। অন্যদিকে আরেকটি গোষ্ঠী আছে, যারা আহলুল বাইতের বিশেষ সম্মান ও মুহাব্বাতকে প্রত্যাখ্যান করে। উল্টো নবীপরিবারকেই দোষী বানানোর অপচেষ্টা করে। এরা নাসিবী সম্প্রদায়। তারা খারিজীদের সাথে সামঞ্জস্যপূর্ণ। উভয়দল সীমালঙ্ঘনকারী। তাদের ব্যাপারে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।

তিনি আরও বলেন, আহলে বাইতের উসওয়া বা আদর্শ আমাদের জীবনে ধারণ করতে হবে। আহলে বাইত সম্পর্কে জানার জন্য আমাদের অধ্যয়ন করা প্রয়োজন। তাদের মর্যাদার ব্যাপারে কুরআন ও হাদীসের যে ব্যাখ্যা রয়েছে সেগুলো বেশি বেশি চর্চার মাধ্যমে তাদের প্রতি আমাদের মুহাব্বাত তৈরি হবে।

২৮ জুলাই ‘২৩, শুক্রবার বাদ জুমআ, সংগঠনের সিলেট বিভাগীয় কার্যালয়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা আয়োজিত ‘পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট পশ্চিম জেলা সভাপতি কুতুব আল ফরহাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কবির আহমদ, কেন্দ্রীয় স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক রেদওয়ান রাশেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন- সিলেট পশ্চিম জেলা সহ-সভাপতি রেজাউল করিম, হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সাজু, সাংগঠনিক সম্পাদক মাহবুব খাঁন, সহ-সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ, নাজমুল ইসলাম শিহাব, সহ-প্রচার সম্পাদক রইছ উদ্দিন, অর্থ সম্পাদক ইমরান আহমদ সুফি, অফিস সম্পাদক ফয়সল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews