1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

আমি যখন আ.লীগে যোগ দিয়েছি এখন বরিশালে কোনো বিএনপির লোক থাকবে না

  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৮২ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি -১ আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন , আমি যখন আপনাদের আওয়ামী লীগে যোগদান করেছি তখন এ অঞ্চলে , বরিশাল বিভাগে আর কোনো বিরোধী দল (বিএনপি) থাকবে না। শেখ হাসিনার এই আস্থা আমার উপর আছে। আমি অলরেডি কাঁঠালিয়ার সকল বিএনপির লোক নিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছি। রাজাপুরেরও অনেক অংশ এসে গেছে দু-একটা এদিক ওদিক ঘুরা ফেরা করতেছে। আমি যখন এই দলে এসেছি তারাও আমার সাথে এই দলে এসে যাবে। 

এ ছাড়াও তিনি আরো বলেন, আমি হারুন সাহেবের ভাড়া ভাতে ভাগ বসাতে আসিনাই। আমি হারুন ভাইকে বলেছি আপনার কোনো কাজে বাধা দেব না।

গনতন্ত্র ঐ দেশের জন্য প্রয়োজন যে দেশের মানুষ রাতে না খেয়ে ঘুমায় না, যে দেশের মানুষ ছাদের নিচে ঘুমায়, যে দেশের মোটামুটি লেখাপড়া জানে পেপার পত্রিকা পড়ে পৃথিবী সর্ম্পকে ধারণা নেয় তাদের জন্য গনতন্ত্র। আমার 

দেশের গনতন্ত্র হবে আমাদের দেশের লোকে যেটা অনুভব করে সেই হিসেবে। আমাদের দেশের লোকে চায় সুখে শান্তিতে থাকতে। সামনে নির্বাচন হবে। বিরোধী দল নির্বাচন বয়কট করার চেষ্টা করবে। 

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝালকাঠির রাজাপুরের কানুদাসকাঠি ইসলামিয়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঝালকাঠি -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন সভাপতিত্ব করেন। 

তিনি বলেন , মানব জাতি এই নৌকায় চড়েই ভেসেছিলো। এই নৌকা সেই নূহু নবী’র নৌকা। এই নৌকা স্বাধীনতা ও বঙ্গবন্ধুর নৌকা। নেত্রী যেহেতু শাহজাহান ওমর সাহেবের নৌকা দিয়েছেন এখন আমরা দুজনেই এক হয়ে এই অঞ্চলের উন্নয়ন করবো। 

এসময় বক্তব্য রাখেন, রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এএইচএম খায়রুল আলম সরফরাজ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার বিশ্বাস, কাঁঠালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান বদু সিকদার, মঠবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল,কাঁঠালিয়া আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তরুন সিকদার,রাজাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা লাইজু।

এ সময় রাজাপুর ও কাঁঠালিয়ার উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 

নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews