1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় সড়ক দুর্ঘ টনা য় আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃ/ত্যু বিশ্বনাথে প্রস্তুত ৭৪ ভোট কেন্দ্র, রাত পোহালে শুরু হবে ভোট প্রদান লোহাগড়ায় উৎসবমুখর পরিবেশে নির্বাচনী সরঞ্জাম বিতরণ বিশ্বনাথের মানুষ আমার পরিবারের অংশ- লুনা বিশ্বনাথের শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ওসমানী নগরের আহমদ নগরে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ নড়াইল-২ : লোহাগড়ায় প্রচার-প্রচারণায় শীর্ষে কলস প্রতীক কলাবাড়ী উচ্চ বিদয়ালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিশ্বনাথে অধ্যক্ষ নেছার আহমদ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ব র খা স্ত
শিরোনাম
লোহাগড়ায় সড়ক দুর্ঘ টনা য় আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃ/ত্যু বিশ্বনাথে প্রস্তুত ৭৪ ভোট কেন্দ্র, রাত পোহালে শুরু হবে ভোট প্রদান লোহাগড়ায় উৎসবমুখর পরিবেশে নির্বাচনী সরঞ্জাম বিতরণ বিশ্বনাথের মানুষ আমার পরিবারের অংশ- লুনা বিশ্বনাথের শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ওসমানী নগরের আহমদ নগরে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ নড়াইল-২ : লোহাগড়ায় প্রচার-প্রচারণায় শীর্ষে কলস প্রতীক কলাবাড়ী উচ্চ বিদয়ালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিশ্বনাথে অধ্যক্ষ নেছার আহমদ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ব র খা স্ত খুলনা ১ আসনে হাতপাখার মহিলা কর্মিদের উপর জাময়াতের হামলাঃ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী নরসিংদী-১: শিরিনের বিশাল শোডাউন, ‘দূর্ণী/তি ও চাঁ/দাবা/জমু/ক্ত’ জেলা গড়ার অঙ্গীকার জামায়াত নেতার নারী সমাজ নিয়ে কুরুচিপুর্ন মন্তব্য নারী জাতীকে কলংকিত করছে-: তারেক রহমান লালমনিরহাটে ভাইভা দিতে এসে আ ট ক হলেন ৩ জন বৃটেনে আদিয়ান সুলতানের ৮ম জন্মদিন পালন

২৬ সেপ্টেম্বর থেকে খুলনায় খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল।

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৯১ Time View
মোঃআশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ খুলনা জেলায় তিন লাখ ৩৮ হাজার ৭৬৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ২৬ শে সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে আগামী ৮ অক্টোবর পর্যন্ত খুলনায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আজ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে খুলনা স্কুল হেলথ ক্লিনিকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়।
জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে খুলনা সিভিল সার্জন দপ্তর এই সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, পরিবার পরিকল্পনা দপ্তরের উপারিচালক মোঃ আব্দুল আলিম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এএসএম সিরাজুদ্দোহা, সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ শরাফত হোসাইন প্রমুখ। ধারণাপত্র উপস্থাপন করেন জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের ফিজিসিয়ান ডাঃ জাকিয়া আলম। সভায় খুলনা জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অতিথিরা বলেন, স্বাস্থ্যবিধি মেনে ও যথাযথ পদ্ধতি অনুসরণ করে আমাদের সকলে মিলে এই কর্মসূচি সফল করতে হবে। সিভিল সার্জন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় জানানো হয়, এবছর খুলনা জেলায় নয়টি উপজেলা, একটি সিটি কর্পোরেশন এবং দুইটি পৌরসভায় ৬ হতে ১১ মাস বয়সী ৪০ হাজার পাঁচশ ২০ এবং ১২ হতে ৫৯ মাস বয়সী দুই লাখ ৯৮ হাজার তিনশ ৪৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। অপুষ্টি জনিত অন্ধত্ব ও শিশু মৃত্যু প্রতিরোধের লক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত সারাদেশে পক্ষকালব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। ঐ দিন গুলোতে সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত শিশুদের বিনামূল্যে একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এছাড়া ৬ হতে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (এক লাখ আই, ইউ) এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (দুই লাখ আই, ইউ) খাওয়ানো হবে। তবে অসুস্থ শিশু ও বিগত চার মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রাপ্ত শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো যাবে না। ভিটামিন এ অপুষ্টি জনিত অন্ধত্ব নিমূর্লের পাশাপাশি শিশুকে দীর্ঘ মেয়াদি ডায়রিয়া, রাতকানা, শিশুর মৃত্যুর ঝুঁকি কমায়, হাম ও মারাত্বক অপুষ্টি হতে দূরে রেখে একই সাথে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
করোনাভাইরাস সংক্রমণের কারণে এবার শুধু টিকা কেন্দ্রগুলোতে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews