1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ.কে’র নগদ অর্থ বিতরণ  বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আমেরিকা প্রবাসী গোলাম রাব্বানী বিশ্বনাথে সাকিব ট্রাস্টের তালিমুল কুরআন প্রশিক্ষণের সমাপনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথে খাদ্য সামগ্রী বিতরণ করল ব্রিটিশ-বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স এসোসিয়েশন ইউকে সিলেট-২ আসনের উন্নয়ন থেমে থাকবে না -হুমায়ুন কবির লোহাগড়ায় জমে উঠেছে ইফতারির দোকান লোহাগড়ায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন নেতা আব্দুল্লাহ আল নোমানের পরিবারসহ ১২জন নিহত হওয়ায় শোক প্রকাশ ফুলবাড়ীতে নিষিদ্ধ কেমিক্যাল ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই উৎপাদন, ত্রিশ হাজার টাকা জরিমানা শালনগর ইউনিয়ন পরিষদের ভিজিডি কার্ডের চাল বিতরণ
শিরোনাম
লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ.কে’র নগদ অর্থ বিতরণ  বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আমেরিকা প্রবাসী গোলাম রাব্বানী বিশ্বনাথে সাকিব ট্রাস্টের তালিমুল কুরআন প্রশিক্ষণের সমাপনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথে খাদ্য সামগ্রী বিতরণ করল ব্রিটিশ-বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স এসোসিয়েশন ইউকে সিলেট-২ আসনের উন্নয়ন থেমে থাকবে না -হুমায়ুন কবির লোহাগড়ায় জমে উঠেছে ইফতারির দোকান লোহাগড়ায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন নেতা আব্দুল্লাহ আল নোমানের পরিবারসহ ১২জন নিহত হওয়ায় শোক প্রকাশ ফুলবাড়ীতে নিষিদ্ধ কেমিক্যাল ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই উৎপাদন, ত্রিশ হাজার টাকা জরিমানা শালনগর ইউনিয়ন পরিষদের ভিজিডি কার্ডের চাল বিতরণ ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ব্যবসায়ী জসিম উদ্দিনের আয়োজনে ইফতার মাহফিল বিশ্বনাথে ই য়া বা সহ একাধিক মামলার ২ ডা কা ত গ্রে ফ তার  লোহাগড়ায় ৫ হাজার ১৩১পরিবার পাবে ভিজিএফের চাল লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

হঠাৎ করে লবনাক্ত ঝালকাঠির সুগন্ধা-বিষখালির মিঠা পানি

  • Update Time : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ২৭৩ Time View

 মোঃ নাঈম হাসান ঈমন ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির উপর দিয়ে বয়ে গেছে সুগন্ধা ও বিষখালি নদী। হঠাৎ করে লবনাক্ত হয়ে গেছে এ নদীর পানি। গত ৩০ মার্চ থেকে পূর্নিমার জোয়ারের পানি আসার পর থেকেই পানি লবনাক্ত অনুভব করেন বিষখালি তীরবর্তী মানুষ। হঠাৎ করে নদীর পানি লবন হওয়ার বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ফসল হানির শঙ্কায় কৃষকরা। কিন্তু কিভাবে পানি লবনাক্ত হলো তা নিয়ে অনেকেই ভাবনায় পড়ে গেছেন। কেননা এ নদী থেকে সাগর অনেক দুরে আর জোয়ার ভাটা খুব কম সময়ে হয়ে যায়। যেখানে দক্ষিনাঞ্চল থেকে পানি আসা খুবই কষ্টকর। স্থানীয়রা জানান, এই প্রথম বিষখালির নদীর পানিতে লবন দেখা দিয়েছে। তবে কতটা মঙ্গল বা অমঙ্গল বয়ে এনেছে তা সবারই অজানা। কারণ বিষখালি নদী থেকে সাগর অনেক দূরে। এত বছরে নোনা পানি আসেনি। কিন্তু হঠাৎ করেই লবন দেখা দিল পানিতে যা ভাববার বিষয়। এ পানি বেশিদিন স্থায়ী হবে কিনা তা নিয়েও সংসয় তৈরি হয়েছে। এদিকে পানিতে বেশি পরিমান লবন দেখা দিলে মানুষের জীবনযাপনে অসুবিধা দেখা দিতে পারে বলে মনে করছেন নদী তীরবর্তী বাসিন্দারা। বিষখালি নদী তীরের বাসিন্দা মাওলানা আল-আমীন জানান, আমি মানুষের কাছ থেকে শুনে নিজেই নদীর পানি পান করে দেখি পানি লবনাক্ত, হঠাৎ কেনো পানি লবনাক্ত হলো একমাত্র আল্লাহ ভালো জানেন। নদীরপাড়ের বাসিন্দা রুবেল ফকির বলেন, আমরা এর আগে নদীতে গোসল করতাম হঠাৎ লবনাক্ত হওয়ায় গোসল করলে শরীর কেমন জানি লাগে। এছাড়াও এলাকার মুরব্বিরা জানান, নদীতে পানি লবনাক্ত হওয়ায় কৃষির জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, জোয়ারে সমূদ্রের লবনাক্ত পানি প্রবেশ করতে পারে, তবে এ পানি আবার চলে গেলে ফসলের কোন সমস্যা হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews