1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা মাঝি সমিতির সভা অনুষ্ঠিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায়
শিরোনাম
লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা মাঝি সমিতির সভা অনুষ্ঠিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায় লোহাগড়ায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ প্রয়াত চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে অ/নিয়মে/র অভি*যোগ, কোম্পানীগঞ্জে বি*ক্ষো/ভ, ইউএনও বরাবরে লিখিত অভি/যোগ দায়ের বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত  নরসিংদীতে কু/পি/য়ে হ/ত্যা: আ: লীগের কর্মীকে বিএনপি দাবী করে অ/পপ্র/চার

সেই অসহায় ঝর্ণা বেগমকে ঈদ উপহার পাঠালেন এমপি বিএইচ হারুন

  • Update Time : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ার সেই অসহায় ঝর্ণা বেগম ও তার স্বামীকে ঈদ উপহার পাঠালেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন।

গত শুক্রবার (২৩ এপ্রিল) বিভিন্ন গণমাধ্যম ও সোশাল মিডিয়ায় সংবাদ প্রকাশের পর স্থানীয় সংসদ সদস্যের নজরে আসলে ওই চা দোকানী ঝর্ণা বেগমের খোঁজ-খবর নেন এবং ঝর্ণা বেগম ও তার অসুস্থ স্বামীর জন্য ঈদ উপহার পাঠান।

সোমবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা সদরের মাদ্রাসা রোডের ঝর্ণা বেগমের ভাড়া বাসায় ঈদ উপহার সামগ্রী পৌছে দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. তরুন সিকদার।

এ সময় সংবাদকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। এমপি হারুনের দেয়া উপহার সামগ্রীর মধ্যে ছিল এক বস্তা চাল, ডাল, তৈল, চিনি, আটা, ছোলা, লবনসহ এ মাসের নিত্যপণ্য খাদ্য সামগ্রী এবং একটি শাড়ি ও লুঙ্গী। ঝর্ণা বেগম ও তার স্বামী এমপি মহোদয়ের পাঠানো উপহার সামগ্রী পেয়ে অত্যান্ত খুশি।

ঝর্ণা বেগম ও তার অসুস্থ স্বামী মো. হালিম হাওলাদারকে নিয়ে উপজেলা সদরের মাদ্রাসা রোডস্থ একটি কাঠের ঘরে ভাড়া থাকেন। স্বামীর রিকশা চালালো আয় দিয়েই চলতো তাদের সুখের সংসার। গত ৪ বছর পূর্বে স্বামী ষ্ট্রোক করলে ধারদেনা ও এনজিওর ঋণ নিয়ে স্বামীর চিকিৎসা করাতে গিয়ে সবকিছু খুইয়ে পরিবারটি এখন সর্বশান্ত।

এ অবস্থায় কোন উপায়ান্ত না পেয়ে তাদের ভাড়া বাসা সংলগ্ন ছোট একটি ঘর ভাড়া নিয়ে সেখানে চা-পান, রুটি-বিস্কুট বিক্রি করে কোন ভাবে সংসার চালাচ্ছিলেন ঝর্ণা বেগম। সংসার চালানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে ষ্ট্রোকজনিত কারণে অসুস্থ স্বামীর চিকিৎসা ও ওষুধপত্র স্ত্রী ঝর্ণা বেগমের চা দোকানের আয়ে দিয়েই বহন করতে হয়।

কিন্তু করোনা মহামারীর কারণে সরকার ঘোষিত লকডাউনে দোকান বন্ধ থাকায় অর্ধাহারে অনাহারে মানবেতর দিন কাটাচ্ছিলেন ঝর্নার পরিবার। এমন সংবাদের প্রেক্ষিতে মানবতার সেবায় এগিয়ে এলেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন(এমপি)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews