1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নড়াইলে টিপু সুলতানের পুষ্প বিলাস কবিতা উৎসব সম্পন্ন বিশ্বনাথে ভুমি দখলকারীদের বিরুদ্ধে ডিসি বরাবরে মায়ের স্মারকলিপি বিশ্বনাথে প্রবাসী শাহ নেওয়াজের বেতন সহায়তা পেয়েছে স্কুল শিক্ষার্থীরা  লালমনিরহাট মিলিটারি ফার্মের ঘাসবাহী ট্রাক্টরের চাপায় নারী পথচারী গুরুতর আহত প্রদীপ বাজার তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের মাদক বিরোধী ফাইনাল খেলা অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথে লক্ষ টাকার সহায়তা দিয়েছে প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ
শিরোনাম
নড়াইলে টিপু সুলতানের পুষ্প বিলাস কবিতা উৎসব সম্পন্ন বিশ্বনাথে ভুমি দখলকারীদের বিরুদ্ধে ডিসি বরাবরে মায়ের স্মারকলিপি বিশ্বনাথে প্রবাসী শাহ নেওয়াজের বেতন সহায়তা পেয়েছে স্কুল শিক্ষার্থীরা  লালমনিরহাট মিলিটারি ফার্মের ঘাসবাহী ট্রাক্টরের চাপায় নারী পথচারী গুরুতর আহত প্রদীপ বাজার তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের মাদক বিরোধী ফাইনাল খেলা অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথে লক্ষ টাকার সহায়তা দিয়েছে প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১

‘সি ইউ নট ফর মাইন্ড’ আবারও ভাইরাল

  • Update Time : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩১৭ Time View

রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ বিয়ে করে ফের ভাইরাল হলেন ‘হ্যাভ অ্যা রিল্যাক্স, সি ইউ, নট ফর মাইন্ড’ খ্যাত সেই শ্যামল চন্দ্র। মাত্র কয়েকটি ইংরেজি বাক্য বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ পরিচিত হয়ে ওঠেন তিনি। সেসময় ভাইরাল ভিডিওতে তাকে বিয়ের প্রতি অনীহা প্রকাশ করতে দেখা যায়। তাই এবার বিয়ে করে আবারও ভাইরাল তিনি।

২০২০ সালের ঈদুল ফিতরের আগে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শ্যামল চন্দ্র তাঁর নিজের সম্পর্কে বলছেন। একপর্যায়ে প্রশ্নকর্তা জানতে চান, এখনো তিনি বিয়ে করছেন না কেন। তখন শ্যামল বলেন, ‘…ওয়াইফকে সময় দেওয়ার মতো সময় আমার বর্তমান নাই’। কথোপকথনের একপর্যায়ে শ্যামল বলেন, ‘হ্যাভি রিলাক্স, সি ইউ নট ফর মাইন্ড…’। এই শব্দটি এখন ফেসবুক দুনিয়ার বাসিন্দাদের চেনা শব্দ, যেমন চেনা শ্যামল চন্দ্র নিজেও।

শ্যামল কথায় কথায় এমন ইংরেজি শব্দ ব্যবহার করেন। কখনো তা ভুল, কখনো শুদ্ধ। তবু মানুষের সঙ্গে কথা বলেন হেসে হেসে। উচ্চারণভঙ্গি স্পষ্ট। নেটিজেনরাও তার এসব বাক্য বিভিন্ন কথায় ব্যবহার করছেন। সেসময় বিয়ের প্রতি অনীহা ছিল প্রকাশ করলেও অবশেষে তিনি বিয়ের পিঁড়িতে বসেছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন আবারও।

বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে বিয়ের পিঁড়িতে বসেন। এরই মধ্যে তার বিয়ের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে শুভকামনা জানিয়েছেন নেটিজেনরা।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা এলাকার নেপাল রায়ের ছেলে শ্যামল চন্দ্র বিয়ে করেছেন রংপুরের মেয়ে। জেলার মিঠাপুকুর উপজেলার পুঁটিমারী গ্রামের দীলিপ রায়ের মেয়ে দীপা রানীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি।

বিয়ের দিন কনের বাড়িতেও শ্যামলকে ঘিরে ধরে সেলফি তোলার জন্য ভিড় জমান বিভিন্ন বয়সী মানুষ। শুধু তাই নয়, বিয়ের আসরেও কয়েকজন ধরে বলতে বলেন- ‘সি ইউ নট ফর মাইন্ড।’ শ্যামল হাসিমুখেই বললেন- ‘সি ইউ নট ফর মাইন্ড’।

শ্যামলের নতুন জীবনের শুভ কামনা করে ফেসবুকে নূর আলম বিপুল(লালমনিরহাট) লিখেছেন, ‘‘সহজ সরল আর স্পষ্টভাষী শ্যামলদা যেন হারিয়ে যাওয়া বাংলার প্রতিচ্ছবি। নির্ভেজাল এই মানুষটার ভিডিও ভাইরাল হয়েছে নিঃসন্দেহে তার সরল মনের অকপট স্বীকারোক্তি আর বাস্তবতাকে মেনে নেয়ার মানষিকতার কারনে। আপনার বৈবাহিক জীবনও সরলতা আর আনন্দে ভরপুর হয়ে থাকুক।’’

ইশতিয়াক হাসান শান্ত(নীলফামারী) লিখেছেন, ‘‘করোনাকালে এমন সহজ সরল কিছু মানুষের মজার সাক্ষাৎকার প্রকাশ হয়েছে বলেই আমরা এখনো মানসিক দিক থেকে সুস্থ আছি। এদের জন্যই অজান্তেই হাসি ফুটে আমাদের মুখে৷ এমন সহজ সরল মানুষদের প্রতি সর্বদা ভালোলাগা/শুভ কামনা থাকবে। ভালো থাকুন।’’

রাজশান্তী(দহগ্রাম) লিখেছেন, ‘‘সহজ সরল মানুষ, সাবলীল হাসি।শুভ কামনা করছি। শহরের মানুষের মতো এতো জটিল নয় শ্যামল দা।তাকে নিয়ে হাসি তামাসা না করি।আশীর্বাদ রইলো নতুন জীবনের।’’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews