1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথের মানুষ আমার পরিবারের অংশ- লুনা বিশ্বনাথের শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ওসমানী নগরের আহমদ নগরে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ নড়াইল-২ : লোহাগড়ায় প্রচার-প্রচারণায় শীর্ষে কলস প্রতীক কলাবাড়ী উচ্চ বিদয়ালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিশ্বনাথে অধ্যক্ষ নেছার আহমদ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ব র খা স্ত খুলনা ১ আসনে হাতপাখার মহিলা কর্মিদের উপর জাময়াতের হামলাঃ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী নরসিংদী-১: শিরিনের বিশাল শোডাউন, ‘দূর্ণী/তি ও চাঁ/দাবা/জমু/ক্ত’ জেলা গড়ার অঙ্গীকার জামায়াত নেতার নারী সমাজ নিয়ে কুরুচিপুর্ন মন্তব্য নারী জাতীকে কলংকিত করছে-: তারেক রহমান
শিরোনাম
বিশ্বনাথের মানুষ আমার পরিবারের অংশ- লুনা বিশ্বনাথের শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ওসমানী নগরের আহমদ নগরে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ নড়াইল-২ : লোহাগড়ায় প্রচার-প্রচারণায় শীর্ষে কলস প্রতীক কলাবাড়ী উচ্চ বিদয়ালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিশ্বনাথে অধ্যক্ষ নেছার আহমদ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ব র খা স্ত খুলনা ১ আসনে হাতপাখার মহিলা কর্মিদের উপর জাময়াতের হামলাঃ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী নরসিংদী-১: শিরিনের বিশাল শোডাউন, ‘দূর্ণী/তি ও চাঁ/দাবা/জমু/ক্ত’ জেলা গড়ার অঙ্গীকার জামায়াত নেতার নারী সমাজ নিয়ে কুরুচিপুর্ন মন্তব্য নারী জাতীকে কলংকিত করছে-: তারেক রহমান লালমনিরহাটে ভাইভা দিতে এসে আ ট ক হলেন ৩ জন বৃটেনে আদিয়ান সুলতানের ৮ম জন্মদিন পালন অন্যায়কারী কবরস্থানের মানুষ, কবরস্থানে থাকা উচিত : বিভাগীয় কমিশনার, রেজা-উন নবী লোহাগড়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল খুলনায় তারেক রহমানের আগমন ঘিরে নেতা কর্মিদের ব্যাপক প্রস্তুতি

সিলেট পাসপোর্ট অফিসের ৪দালালকে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৩৭৭ Time View

এশিয়ান এক্সপ্রেস ডেস্ক: সিলেট আঞ্চলিক পাসপোর্ট অফিসের ৪ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত চলা অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাহাঙ্গীর আলম এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- মোগলাবাজারের শিববাড়ি এলাকার মৃত রনজিত পালের ছেলে বিশ্বজিত পাল (৩৬), গোটাটিকর এলাকার কুদরত উল্লাহর ছেলে বারাম আহমেদ (৩২), কান্দিয়ার চর এলাকার মৃত আব্দুর রশীদের ছেলে রকিব আলী (৪৮) ও নগরীর শেখঘাট এলাকার মৃত তৈয়ব মিয়ার ছেলে কয়েছ আহমদ (৩৫)।

র‌্যাব-৯ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ স্পেশাল কোম্পানি (ইসলামপুর ক্যাম্প) ও সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে একটি অভিযানিক দল মোগলাবাজার থানা এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালায়। এসময় পাসপোর্ট ও ভিসা তৈরি করে দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে টাকা আদায়কালে ৪ ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাহাঙ্গীর আলম বিভিন্ন মেয়াদে তাদের কারাদণ্ড দেন। পরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

অভিযানে অংশ নেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ স্পেশাল কোম্পানি (ইসলামপুর ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সামিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার আফসান আল আলম।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) সহকারী পুলিশ সুপার গণমাধ্যম (এএসপি মিডিয়া) ওবাইন। তথ্যসূত্র :ডিএস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews