1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন
শিরোনাম
পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি 

সিলেটের পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে যুবক হত্যার ঘটনায় তালামীযে ইসলামিয়ার গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা

  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ২৯৬ Time View

মামুনুর রশীদ : গত ১১ অক্টোবর, রোববার সিলেটের কোতোয়ালি থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে অাখালিয়া এলাকার রায়হান আহমেদ নামক এক যুবকের মৃত্যুতে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া।

১৪ অক্টোবর, বুধবার বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি আখতার হোসাইন জাহেদ ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুমায়ূনুর রহমান লেখন এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেন।

নেতৃবৃন্দ অমানবিক এ ঘটনায় নিহত রায়হান আহমেদের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতিতে তাঁরা বলেন, পূণ্যভূমি সিলেটের প্রাণকেন্দ্র বন্দর বাজারের পুলিশ ফাঁড়িতে চাঁদা না পেয়ে যুবককে নির্যাতন করে হত্যার ঘটনায় সিলেটবাসীর মতো তালামীযে ইসলামিয়াও বিস্ময়ে হতভম্ব ও উৎকন্ঠিত। জনগণের বন্ধু হিসেবে রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা বাংলাদেশ পুলিশের যেখানে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার কথা, সেখানে স্বয়ং পুলিশ বাহিনীর কতিপয় সদস্য কর্তৃক চাঁদা না পেয়ে সাধারণ মানুষকে অমানুষিক নির্যাতন ও হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। এর পূর্বেও পুলিশ কর্তৃক মেজর সিনহা হত্যা ও ভোলায় মুসল্লীদের উপর গুলি চালানোর মতো লোমহর্ষক ঘটনা সংগঠিত হয়েছে। আইন রক্ষাকারী সংস্থার এ ধরণের আইন বহির্ভূত কার্যক্রমে লিপ্ত হওয়ার ঘটনা যথেষ্ট উদ্বেগজনক।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, পুলিশ বাহিনীর এ ধরণের বিরূপ আচরণ দেশের আপামর জনসাধারণকে ভীত-সন্ত্রস্ত করে তুলছে। এই অবস্থার পরিবর্তন এবং পুলিশ বাহিনীর আইন বহির্ভূত কার্যক্রমের লাগাম টেনে ধরার জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নেতৃবৃন্দ রায়হান আহমেদ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহবান জানান।

প্রসঙ্গত, গণমাধ্যম সূত্রে জানা যায়, গত রবিবার রাতে সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে এসআই আকবর হোসেন ভুঁইয়ার নেতৃত্বে কতিপয় পুলিশ সদস্য কর্তৃক আখালিয়া এলাকার রায়হান আহমেদ নামক এক যুবককে মাত্র ১০ হাজার টাকা চাঁদার জন্য আটকে রেখে নির্যাতন চালানো হয়। পরবর্তীতে অমানবিক নির্যাতনের ফলে পুলিশ ফাঁড়িতেই তাঁর মৃত্যু ঘটে। নিহত রায়হান আহমেদ সিলেট নগরীর আখালিয়া নেহারিপাড়া এলাকার মৃত হবিবুর রহমানের ছেলে। তিনি নগরীর রিকাবীবাজার এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews