1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নড়াইলে টিপু সুলতানের পুষ্প বিলাস কবিতা উৎসব সম্পন্ন বিশ্বনাথে ভুমি দখলকারীদের বিরুদ্ধে ডিসি বরাবরে মায়ের স্মারকলিপি বিশ্বনাথে প্রবাসী শাহ নেওয়াজের বেতন সহায়তা পেয়েছে স্কুল শিক্ষার্থীরা  লালমনিরহাট মিলিটারি ফার্মের ঘাসবাহী ট্রাক্টরের চাপায় নারী পথচারী গুরুতর আহত প্রদীপ বাজার তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের মাদক বিরোধী ফাইনাল খেলা অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথে লক্ষ টাকার সহায়তা দিয়েছে প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ
শিরোনাম
নড়াইলে টিপু সুলতানের পুষ্প বিলাস কবিতা উৎসব সম্পন্ন বিশ্বনাথে ভুমি দখলকারীদের বিরুদ্ধে ডিসি বরাবরে মায়ের স্মারকলিপি বিশ্বনাথে প্রবাসী শাহ নেওয়াজের বেতন সহায়তা পেয়েছে স্কুল শিক্ষার্থীরা  লালমনিরহাট মিলিটারি ফার্মের ঘাসবাহী ট্রাক্টরের চাপায় নারী পথচারী গুরুতর আহত প্রদীপ বাজার তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের মাদক বিরোধী ফাইনাল খেলা অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথে লক্ষ টাকার সহায়তা দিয়েছে প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১

সাফল্যের পথে হেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

  • Update Time : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৯৭২ Time View

একহাতে সবসময় ইতিহাস থাকেনা। সময়ের ব্যবধানে এহাত ওহাতে বদলায়। এখন বাংলাদেশের পালা।  ক্রিকেট ইতিহাস এখন টাইগারদের অনুকূলে। ইতিহাস রাঙানোর প্রবল ইচ্ছা ছিল টাইগারদের। আর সেটা হলো বেশ দাপটের সাথে। লজ্জার রেকর্ডে ম্লান হলো অস্ট্রেলিয়া। ৬০ রানের দাপুটে জয়ে পাঁচ ম্যাচের সিরিজ শেষ করলো বাংলাদেশ। সিরিজে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের হাসি বাংলাদেশের।

আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১২২ রান করে বাাংলাদেশ। জবাবে মাত্র ৬২ রানে অল আউট অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার এটি সর্বনিম্ন স্কোর। আগেরটি ছিল ৭৯ রানের, ২০০৫ সালে সাউদাম্পটনে, ইংল্যান্ডের বিরুদ্ধে।

মিরপুরে ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুকতে থাকে অস্ট্রেলিয়া। দলীয় ৩ রানে হারায় প্রথম উইকেট। আগের ম্যাচে সাকিবের ওভার ছক্কার বন্যা বইয়ে দেয়া ড্যান ক্রিশ্চিয়ানকে বোল্ড করে দেন নাসুম আহমেদ। ৩ বলে তিন রান করে সাজঘরে ফেরেন অজি ওপেনার।

সিরিজের ধারাবাহিক রানের মধ্যে থাকা মিচেল মার্শকেও ফেরান নাসুম। দলীয় ১৭ রানে নাসুমের এলবিডব্লিউর শিকার তিনি। ৯ বল খেলেও থিতু হতে পারেননি মার্শ। করতে পারেন মাত্র ৪ রান।

এরপর অবশ্য অজি অধিনায়ক ওয়েড ও ডারমট হাল ধরার চেষ্টা করেন। কিন্তু সেটাও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৮ রানে অস্ট্রেলিয়ান অধিনায়ক ওয়েডকে বোল্ড করে ফেরান সাকিব আল হাসান। ২২ বলে ২২ রান করেন ওয়েড। চলতি সিরিজে এটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ওয়েডের।

ওয়েডের বিদায়ের পর মোড়ক লাগে অস্ট্রেলিয়া শিবিরে। ২২ রানের মধ্যে দলটি হারায় বাকি সাত উইকেট। দলীয় ৪৮ রানে ডারমটকে নিজের বলে ক্যাচ নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। ১৬ বলে এক ছক্কায় ১৭ রান করেন ডারমট। কিছুক্ষণ পর আলেক্স কেরিকে বোল্ড করেন দলে ফেরা সাইফউদ্দিন। সাত বল খেলা কেরি করেন মাত্র ৩ রান। একই ওভারে হেনরিকসকেও ফেরান সাইফউদ্দিন। সাত বলে তিন রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন হেনরিকস।

পরের ওভারে অ্যাস্টন টার্নারকে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ বানান সাকিব আল হাসান। ১৩তম ওভারে আবার সাইফউদ্দিনের আঘাত। এবার তিনি বোল্ড করেন ৪ বলে দুই রান করা অ্যাস্টন অ্যাগারকে।

অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেক ঠুকেন সাকিব আল হাসান। দলীয় ৫৮ রানে ফেরান এলিসকে। ৬২ রানে সাকিবের বলে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দেন জাম্পা। আর তাতেই কুপোকাত অস্ট্রেলিয়া।

বল হাতে দুর্দান্ত করেন সাকিব আল হাসান। ৩.৪ ওভারে এক মেডেনে ৯ রানে চারটি উইকেট নেন সাকিব আল হাসান। সাইফউদ্দিনও ছিলেন দারুণ। ৩ ওভারে ১২ রানে তিন উইকেট। মোস্তাফিজের বোলিংই করার দরকার হয়নি। এক ওভার বল করেছেন, রান দিয়েছেন তিন। নাসুম আহমেদ ২ ওভারে ৮ রানে দুটি উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews