1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে চুরি লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন ইসলামী আন্দোলন খুলনা জেলার এসিস্টেন্ট সেক্রেটারি হলেন মুফতি আশরাফুল ইসলাম কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শিরোনাম
নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে চুরি লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন ইসলামী আন্দোলন খুলনা জেলার এসিস্টেন্ট সেক্রেটারি হলেন মুফতি আশরাফুল ইসলাম কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা মাঝি সমিতির সভা অনুষ্ঠিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায় লোহাগড়ায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

সাতক্ষীরা বড়বাজারে বাবু খানের বরফ কলের অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান

  • Update Time : মঙ্গলবার, ৪ মে, ২০২১

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃসাতক্ষীরা’র বড়বাজারে বাবু খানের বরফ কলের অবৈধ স্থাপনায় জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান পরিচালনা হয়েছে।

সোমবার (৪ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত বরফ কলের বর্ধিত অংশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন দাশ।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা দীপক মন্ডলসহ পুলিশ ও ফায়ারসার্ভিস এর সদস্যবৃন্দ।

এ বিষয়ে বড়বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী বাবু খান বলেন, ২০০০ সালে মুনজিতপুর এলাকার আব্দুল গফুর মন্ডল এর কাছ থেকে ২২ জন ব্যাবসায়ী ২৪ শতক জমি ক্রয় করে এখানে বানিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়।

২০০০ সালে রাষ্ট্র পক্ষ এই ২২ জন মালিকের ২৪ শতক জমি সরকারের দাবি করে মামলা করলে, ২০১৯ সালে আমরা নিম্ন আদালতে রায় পায়।

তিন মাসের মধ্যে আপিল করার নিয়ম থাকলেও রাষ্ট্রপক্ষ ১৮ মাস পর জজ আদালতে আপিল করে। কয়েক মাস আগে খাল পুনঃ খননের সময় আমার বরফ কল আংশিক ভাংলে আমি উচ্চ আদালতে পিটিশন করি। এব্যাপারে উচ্চ আদালত রাষ্ট্রপক্ষ কে ৬ সপ্তাহের মধ্যে বরফ কল ভাঙ্গার কারণ দর্শনের নির্দেশ দেন। কিন্তু উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষ কোনো জবাব নাদিয়ে আমার বরফ কল উচ্ছেদ করছে জেলা প্রশাসন।

উচ্ছেদ অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন দাশ বলেন, জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে এই উচ্ছেদ অভিযান পরিচালানো করা হচ্ছে।

বড়বাজারে কিছু ব্যাবসায়ী দীর্ঘদিন ধরে প্রাণসায়ের খালের জায়গায় দখল করে ব্যাবসা প্রতিষ্ঠান গড়ে ছিলো। এসব জায়গা পুনঃ উদ্ধার করে শহরের সৌন্দর্য বর্ধন এর প্রকল্প বাস্তবায়ন করার কাজ করা হচ্ছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews