1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথের মানুষ আমার পরিবারের অংশ- লুনা বিশ্বনাথের শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ওসমানী নগরের আহমদ নগরে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ নড়াইল-২ : লোহাগড়ায় প্রচার-প্রচারণায় শীর্ষে কলস প্রতীক কলাবাড়ী উচ্চ বিদয়ালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিশ্বনাথে অধ্যক্ষ নেছার আহমদ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ব র খা স্ত খুলনা ১ আসনে হাতপাখার মহিলা কর্মিদের উপর জাময়াতের হামলাঃ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী নরসিংদী-১: শিরিনের বিশাল শোডাউন, ‘দূর্ণী/তি ও চাঁ/দাবা/জমু/ক্ত’ জেলা গড়ার অঙ্গীকার জামায়াত নেতার নারী সমাজ নিয়ে কুরুচিপুর্ন মন্তব্য নারী জাতীকে কলংকিত করছে-: তারেক রহমান
শিরোনাম
বিশ্বনাথের মানুষ আমার পরিবারের অংশ- লুনা বিশ্বনাথের শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ওসমানী নগরের আহমদ নগরে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ নড়াইল-২ : লোহাগড়ায় প্রচার-প্রচারণায় শীর্ষে কলস প্রতীক কলাবাড়ী উচ্চ বিদয়ালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিশ্বনাথে অধ্যক্ষ নেছার আহমদ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ব র খা স্ত খুলনা ১ আসনে হাতপাখার মহিলা কর্মিদের উপর জাময়াতের হামলাঃ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী নরসিংদী-১: শিরিনের বিশাল শোডাউন, ‘দূর্ণী/তি ও চাঁ/দাবা/জমু/ক্ত’ জেলা গড়ার অঙ্গীকার জামায়াত নেতার নারী সমাজ নিয়ে কুরুচিপুর্ন মন্তব্য নারী জাতীকে কলংকিত করছে-: তারেক রহমান লালমনিরহাটে ভাইভা দিতে এসে আ ট ক হলেন ৩ জন বৃটেনে আদিয়ান সুলতানের ৮ম জন্মদিন পালন অন্যায়কারী কবরস্থানের মানুষ, কবরস্থানে থাকা উচিত : বিভাগীয় কমিশনার, রেজা-উন নবী লোহাগড়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল খুলনায় তারেক রহমানের আগমন ঘিরে নেতা কর্মিদের ব্যাপক প্রস্তুতি

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে ৯ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ৬৭

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৩১৭ Time View

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৯ জন মারা গেছেন। এর মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন এবং বাকি আট জনের উপসর্গ ছিল। একই সময়ে ১৮০ জনের নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা শনাক্ত হয় এবং শনাক্তের হার ৩৭ দশমিক ২২ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৩৪ দশমিক ৬৪ শতাংশ।

এদিকে, লকডাউনের আজ তৃতীয় দফার শেষ দিন। গত ৫ জুন থেকে সাতক্ষীরা জেলায় লকডাউন শুরু হয়। পরে তা আর দু’ধাপে বাড়ানো হয়। আজ বিকেলে করোনা প্রতিরোধ কমিটির সভায় নতুন সিদ্ধান্তে আরো ১ সপ্তাহ লকডাউন বৃদ্ধি করা হয়েছে।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় ১৮০ জনের নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ দশমিক ২২ শতাংশ। জেলায় এ পর্যন্ত ১২ হাজার ৬৪ জনের নমুনা পরীক্ষায় তিন হাজার ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের শতকরা হার ২৫ দশমিক ৮৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় একজন এবং উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন। জেলায় এ পর্যন্ত করোনার উপসর্গে মারা গেছেন ২৯৭ জন ও করোনায় মারা গেছেন ৬৩ জন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ববধায়ক ডা. কুদরত-ই-খোদা জানান, করোনা ডেডিকেটেড হাসপাতালে শয্যা সংখ্যা ২৫০টি। আজ ভর্তি আছেন ২৬০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৩৭ জন। হাসপাতালে শয্যা না থাকায় মেঝেতে রোগী রাখতে হচ্ছে। আইসিইউ-এর আটটি শয্যায় আট জন রোগী ভর্তি আছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews