1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে চুরি লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন ইসলামী আন্দোলন খুলনা জেলার এসিস্টেন্ট সেক্রেটারি হলেন মুফতি আশরাফুল ইসলাম কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শিরোনাম
নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে চুরি লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন ইসলামী আন্দোলন খুলনা জেলার এসিস্টেন্ট সেক্রেটারি হলেন মুফতি আশরাফুল ইসলাম কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা মাঝি সমিতির সভা অনুষ্ঠিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায় লোহাগড়ায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

সাতক্ষীরায় নৌকার প্রার্থীকে বিজয়ী করতে প্রার্থীতা প্রত্যাহার করলেন কাউন্সিলর প্রার্থী রেজাউল

  • Update Time : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

আজহারুল ইসলাম সাদী,স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা পৌর নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে জেলা আ’লীগের উর্দ্ধতন নেতৃবৃন্দের সম্মানে পৌর সভার ৭ নং ওয়ার্ডের উটপাখি প্রতিকের কাউন্সিলর প্রার্থী রেজাউল করিম তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ঘোষনা দিয়ে কাউন্সিলর পদ থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেন, সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার মৃত ইব্রাহিম গাজীর ছেলে মোঃ রেজাউল করিম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছি।

বিগত সময়ে ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি, অগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৭ নং ওয়ার্ডের একজন কাউন্সিলর প্রার্থী হিসাবে উটপাখি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছিলাম।

আমি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, পৌর নির্বাচনে ৭ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অনীত মুখার্জী, জেলা পরিষদ সদস্য, কেন্দ্রীয় কৃষক লীগের নির্বাহী সদস্য ও জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মাহফুজা রুবি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদের পরামর্শে পৌর নির্বাচনে নৌকা প্রতিকের মেয়র প্রার্থী শেখ নাসেরুল হককে বিজয়ী করার লক্ষ্যে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিলাম।

আজ থেকে বঙ্গবন্ধুর আদর্শের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।
মোঃ রেজাউল করিম আরো বলেন, আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। নিজের স্বার্থের কথা না ভেবে দলীয় স্বার্থে এবং জেলা আওয়ামী লীগের উর্দ্ধতন নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা রেখে আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিলাম।

আমি নৌকা প্রতীকের মেয়র প্রার্থী শেখ নাসেরুল হককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে ভোট প্রদানের জন্য পৌরবাসির কাছে বিনীত অনুরোধ করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews