1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১ লোহাগড়ায় খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথের শিমুলতলা মহিলা মাদ্রাসায় প্রবাসীদের সংবর্ধনা প্রদান  বিজিবির কাছে দহগ্রাম বিএনপির আবেদন বিশ্বনাথে ৮ ইউনিয়ন নিয়ে ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের’ উদ্বোধন কোম্পানীগঞ্জ থানা পুলিশের অ ভি যা নে ভা র তীয় পণ্যসহ ট্রাক আ ট ক বিশ্বনাথে দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের শীতবস্ত্র ও শিরনী বিতরণ  নড়াইলে আরজেএফ’র মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা’র প্রতাপনগরে জলাবদ্ধতার কারণে ইটের কবরে দাফন সম্পন্ন

  • Update Time : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২৪৭ Time View

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে পানিবন্দি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের মানুষ।

এমতাবস্থায় বৃহস্পতিবার (১৭ জুন) ছয় ঘণ্টার ব্যবধানে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগরের দু’জনের মৃত্যু হয়।

জানা গেছে, প্রতাপনগর ইউনিয়নের শহিদুল ইসলাম গাজীর ছেলে মাহমুদুল হাসান (৩৪) বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটায় তার কর্মস্থল কলারোয়ার উপজেলায় মৃত্যুবরণ করলে, তার মরদেহ প্রতাপনগরে পৈত্রিক ভিটায় আনা হলে, প্রতাপনগরসহ আশপাশের এলাকা পানির নিচে ডুবে থাকায়, বাদ আছর জানাজার পর বিকল্পভাবে পারিবারিক কবরস্থানে কবর না খুঁড়েই, জোয়ারের পানি কমে গেলে ইট বিছিয়ে তার উপরে পলিথিন দিয়ে, ইটের দেয়াল তৈরি করে, তাকে সমাহিত করা হয়।

অপরদিকে প্রতাপনগর গ্রামের ডা. আক্তার হোসেনের পিতা আরশাদ আলী সানা (৭৮) বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল কররে, শুক্রবার (১৮ জুন) জানাজা শেষে বিকল্প উপায়ে তাকেও দাফন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews