1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে মজিদ আম-পল্লী ১ম প্রাইমারি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন  লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পুটিয়ার উত্তর করারচরে রাব্বি-কাউছারসহ কয়েক জনের উপর হা/মলা, অস্ত্র ও পিস্তল ব্যবহারের অভিযোগ প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে লোহাগড়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি কলেজ লোহাগড়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস” সিজন-২ উদ্বোধন বিশ্বনাথে আব্দুল গফুর স্মৃতি বৃত্তি বাস্তবায়নে আশুগঞ্জ বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত  লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় আহত কৃষকের মৃ+ত্যু নড়াইলের লোহাগড়ায় চাচাতো ভাইকে কু/পি*য়ে হ*ত্যা সিলেটে বিজিবির অ ভি+যানে এয়ারগানসহ ২১ লাখ টাকার ভা+রতীয় পণ্য জ+ব্দ
শিরোনাম
বিশ্বনাথে মজিদ আম-পল্লী ১ম প্রাইমারি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন  লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পুটিয়ার উত্তর করারচরে রাব্বি-কাউছারসহ কয়েক জনের উপর হা/মলা, অস্ত্র ও পিস্তল ব্যবহারের অভিযোগ প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে লোহাগড়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি কলেজ লোহাগড়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস” সিজন-২ উদ্বোধন বিশ্বনাথে আব্দুল গফুর স্মৃতি বৃত্তি বাস্তবায়নে আশুগঞ্জ বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত  লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় আহত কৃষকের মৃ+ত্যু নড়াইলের লোহাগড়ায় চাচাতো ভাইকে কু/পি*য়ে হ*ত্যা সিলেটে বিজিবির অ ভি+যানে এয়ারগানসহ ২১ লাখ টাকার ভা+রতীয় পণ্য জ+ব্দ লোহাগড়ায় পিক-আপের ধা*ক্কা/য় ভ্যান চালক নি/হ+ত যুক্তরাজ্যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সাউথ রিজিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় যুব দিবস পালন: আলোচনা সভা সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত, চেক ও গাছের চারা বিতরণ লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে “জুনিয়র বৃত্তি পরীক্ষা” উপলক্ষে প্রস্তুতিমুলক পরীক্ষা

সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ: লালমনিরহাটের ১৩ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার

  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২৮০ Time View

রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধি:

জামায়াত নেতা ও সাবেক এম পি যুদ্ধাপরাধীর দায়ে দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও মন্তব্য করায় ১৩ ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার করেছে লালমনিরহাট জেলা ছাত্রলীগ। এদের মধ্যে একজন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রয়েছেন। রোববার (২০ আগস্ট) সকালে জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ বহিষ্কারাদেশের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৯ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ ও সাধারণ সম্পাদক আরিফ ইসলাম স্বাক্ষরিত চিঠিতে কেন্দ্রীয় ছাত্রলীগকে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন কবির হিরু, হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাসান ভূঁইয়া, চলবলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম সুমন, টংভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আল আমিন হোসেন সাগর, গোতামারি ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক মোনা ব্বারুল হক মিশেল, মোগলহাট ইউনিয়ন শাখার সহ সভাপতি আমিনুল ইসলাম রানা, উত্তরণ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ সদস্য মামুনুর রশীদ লিওন খান, মোগলহাট ইউনিয়ন শাখার আইন বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবিন, মোগলহাট ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক ইব্রাহীম ইসলাম, লালমনিরহাট পৌর শাখা ছাত্রলীগ সদস্য ইসমাইল হোসেন আদর, ৪নং ওয়ার্ড লালমনিরহাট পৌর শাখার সহ সভাপতি শ্রাবণ হোসেন, ৭নং ওয়ার্ড পাটগ্রাম পৌর ছাত্রলীগের সদস্য ইবনে রুসদ, ৪নং ওয়ার্ড জোংড়া ইউনিয়ন পাটগ্রাম শাখার সহ সভাপতি শহীদ। তাদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারাদেশ দেওয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর সুপারিশ করা হয়েছে। লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ জানান, তাদের ফেসবুক স্ক্রিনশটসহ বিভিন্ন ডকুমেন্ট সংগ্রহ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছি। এছাড়া ছাত্রলীগের কোন কোন সদস্য ফেসবুকে পোস্ট করেছেন তা নজরদারিতে রাখা হয়েছে। এ বিষয়ে আর কোর নেতা পোষ্ট করেছে কি না সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করছেন লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফ ইসলাম

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews