1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান’র বর্ণিল আয়োজনে ফ্যামিলি ডিনার -২০২৬ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পশ্চিম শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা  অনুষ্ঠিত লোহাগড়ায় প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান “ইসলামী আন্দোলন বাংলাদেশ” নেতার পিতার শয্যাপাশে জেলা নেতৃবৃন্দ ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন লোহগড়ার আনিস নড়াইলে ইয়া*বা/সহ স্বামী-স্ত্রী আ/ট/ক বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের  নেতারকর্মীর বিরুদ্ধে না শক/তার মামলা দায়ের, গ্রেফতার -১
শিরোনাম
বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান’র বর্ণিল আয়োজনে ফ্যামিলি ডিনার -২০২৬ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পশ্চিম শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা  অনুষ্ঠিত লোহাগড়ায় প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান “ইসলামী আন্দোলন বাংলাদেশ” নেতার পিতার শয্যাপাশে জেলা নেতৃবৃন্দ ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন লোহগড়ার আনিস নড়াইলে ইয়া*বা/সহ স্বামী-স্ত্রী আ/ট/ক বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের  নেতারকর্মীর বিরুদ্ধে না শক/তার মামলা দায়ের, গ্রেফতার -১ সাংবাদিক সোহেল রানাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতি+বাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা ও র‍্যালি অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পাথরের নিলাম বা/তি/লের দাবিতে মান/বব/ন্ধন ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

সবজি চাষিদের মাথায় হাত, টমেটো ১ টাকা কেজি ফুল বাঁধাকপি বেগুন নিতেও চায়না কেউ

  • Update Time : বুধবার, ৩ মার্চ, ২০২১

এশিয়ান এক্সপ্রেস ডেস্কঃ কৃষকের স্বপ্ন আর বেঁচে থাকার সংগ্রামের খবর কেউ রাখেনা। বিশ্বজুড়ে করোনা মহামারিকে উপেক্ষা কৃষক বসে নেই ঘরে। জীবন জীবীকার তাগিদে তারা মাঠে আছে রোদ বৃষ্টি, শীত সহ সব প্রতিকুল পরিবেশে। কিন্তু মাথায় হাত পড়েছে এবার শীতকালীন সবজি চাষিদের। গতবারের চেয়ে এবার দেশে সবজি আবাদের পরিমাণ কিছুটা বেশি বলে বোদ্ধাদের দাবী। আবহাওয়া অনুকুলে থাকায় আবাদি সবজির উৎপাদন হয়েছে ভাল, কিন্তু উৎপাদন খরচ আগের মতই আছে।  উৎপাদিত সবজি বিক্রি করে লাভতো দুরের কথা পুঁজিও ঘরে আনা সম্ভব হচ্ছে না। অনেক চাষি ঋণের বোঝা টেনে নিঃস্ব আর হতাশাগ্রস্থ হয়ে দিক খোঁজে পাচ্ছেন না।

দেশে উৎপাদিত শীতকালীন সবজি এবার এতই সস্তা যা অনেক বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। সিলেটের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে বাজারে আগত সবজি চাষীদের চোখে মুখে হতাশার চাপ। অনেকেই জমি থেকে সবজি সংগ্রহই করছেন না। সংগ্রহ করে করবেন টা কী। প্রতি কেজি টমেটোর পাইকারি দাম ১ থেকে দেড় টাকা। ২৫ / ২৬ কেজির টমেটোর ক্যারেট বিক্রি হচ্ছে  ৩০ থেকে ৩৫ টাকায়। বাঁধা কপি প্রতি পিচ ৩ থেকে চার টাকা। ফুলকপি ৫ থেকে ৭ টাকা। বেগুন ২ থেকে তিন টাকা ধরে বিক্রি হচ্ছে। অনেক ক্রেতা বাধাঁকপি কিনে নিতেই আগ্রহী নয়। অনেকেই গরুর খাদ্য হিসেবে বাঁধা কপি কিনে নিচ্ছেন। বিশ্বনাথ উপজেলার প্রীতিগনজ বাজারে গতকাল কামাল খাঁন ও সয়াজ মিয়া নামের দুই ক্রেতা কে দেখা যায় গরুকে খাওয়ানোর জন্য তারা গাড়ি ভর্তি বাঁধা কপি কিনেছেন গরুর খাদ্য হিসেবে। শীতকালীন সবজির আড়ৎ সিলেট নগরীর টুকের বাজার ও চালিবন্দর, বিশ্বনাথ বাজার, মুফতিবাজার ঘুরে সবজির বাজারের চিত্র একি রকম লক্ষ্য করা গেছে। স্থানীয় বাজারের ব্যবসায়ীগণ হতাশ দাম পড়ে যাওয়ায়। লামাকাজী বাজারের ব্যবসায়ী সুন্দর আলী বলেন, মহামারি করোনার কারণে মানুষের মধ্যে অর্থনৈতিক দূরাবস্থা বিরাজ করছে। অনেক পরিচিত কাস্টমার এতো সস্তা থাকার পরও তরকারি কিনে নিয়ে খেতে চাচ্ছেন না।
ভ্যানগাড়ী ভর্তি টমেটো নিয়ে বাজারে আসা এক কৃষক অভিমান করে বলেন, একটা বাঁধা কপি উৎপাদন খরচ হয় প্রায় ৪ টাকা আর বাজারে এনে বিক্রি হয় ৩ টাকা, ১ কেজি টমেটো উৎপাদনে খরচ হয় ২ থেকে আড়াই টাকা বেগুন,  করলা, সীম সহ সকল সবজিতে প্রচুর সার কীটনাশক, শ্রম ব্যয় করে যদি এমন অবস্থা হয় তা হলে আগামীতে সবজি চাষই আর করব না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews