1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা মাঝি সমিতির সভা অনুষ্ঠিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায়
শিরোনাম
লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা মাঝি সমিতির সভা অনুষ্ঠিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায় লোহাগড়ায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ প্রয়াত চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে অ/নিয়মে/র অভি*যোগ, কোম্পানীগঞ্জে বি*ক্ষো/ভ, ইউএনও বরাবরে লিখিত অভি/যোগ দায়ের বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত  নরসিংদীতে কু/পি/য়ে হ/ত্যা: আ: লীগের কর্মীকে বিএনপি দাবী করে অ/পপ্র/চার

শিশুদের অধিকারকে বাস্তবে রূপ দিতে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন-শফিক চৌধুরী

  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

 
সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ (সিলেট) থেকেঃ

  সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন; একটি শিশু জন্মগ্রহণ করার পর নাগরিক অধিকার, লেখাপড়ার অধিকার ,টাকা পাওয়ার অধিকার ও চিকিৎসার অধিকার রাখে।আর সেই অধিকারকে বাস্তবে রূপ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।শিক্ষার জন্য প্রধানমন্ত্রী বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি প্রদান করছেন। গরীব মেধাবী ছাত্রছাত্রীরা বইয়ের অভাবে,টাকার অভাবে যাতে লেখাপড়া থেকে বঞ্চিত না হয় তার জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 ৩১ ডিসেম্বর শনিবার দুপুরে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ইয়াহইয়া কনভেনশন সেন্টারে যুক্তরাজ্য ভিত্তিক আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর সেলিম আহমেদ এর ব্যবস্থাপনায় খাজাঞ্চি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে প্রথম বারের মত অনুষ্ঠিত প্রাথমিক মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন; এখানে আজকে যে বৃত্তি বিতরণ অনুষ্ঠান হচ্ছে, সেটার মুল উদ্যেশ্য হচ্ছে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের লেখাপড়ার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই দিকে লক্ষ্য রেখেই সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট যে কাজ করছে তার জন্য আমরা এলাকাবাসী ট্রাস্ট সংশ্লিষ্ট সবাই কে ধন্যবাদ জানাই।

 সংগঠনের আহবায়ক শায়েস্তা মিয়ার সভাপতিত্বে সদস্য সচীব শাহ আজিজুর রহমান মনর ও যুগ্ম সদস্য সচিব শাহ সিদ্দিকুর রহমান চিশতীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরশ আলী গণি, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সোহেল রানা, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুন নুর।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সময় নিউজের সম্পাদক আ ক ম এনামুল হক মামুন, ইউপি সদস্য আব্দুর রব রাজু, মাষ্টার সোহেল মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, ট্রাস্টী শামীম আহমদ, সমুজ আহমদ সায়মন, ইরন মিয়া, আবুল বশর, উদীয়মান কবি লাহিন নাহিয়ান, ছাত্রীদের অভিভাবক প্রমূখ।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন আব্দুল হালিম। পরিশেষে ২১ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের হাতে নগদ অর্থ, সার্টিফিকেট সম্মাননা ক্রেস্ট পুরস্কার হিসেবে তুলে দেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews