জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ার মৌলভী ধানাইড় গ্রামে এক ধর্মীয় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) উপজেলার জয়পুর ইউনিয়নের মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এ ধর্মীয় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাওলানা কুতুবউদ্দিন সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফ রাসেল ইকবাল।
প্রধান বক্তা ছিলেন মাওলানা আব্দুল খালেক শরীয়াতপুরী, নড়াইল-২ (লেহাগড়া-নড়াইল সদর একাংশ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী আতাউর রহমান বাচ্চু, হাফজ মাওঃ মুফতি ইমরানুদ্দীন সিরাজী প্রমুখ।
এছাড়াও ধর্মীয় ওয়াজ মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ওয়াজ মাহফিলে বক্তারা কুরআন ও সুন্নাহর আলোকে ইসলামী জীবনব্যবস্থা, নৈতিক চরিত্র গঠন, সমাজে দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং এতিমদের প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বক্তারা বলেন, দ্বীনি শিক্ষা মানুষের জীবনকে সুশৃঙ্খল ও আলোকিত করে এবং সমাজ থেকে অন্যায় ও অবক্ষয় দূর করতে সহায়ক ভূমিকা রাখে।
মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও দ্বীনি শিক্ষা প্রসার ও এতিম শিশুদের কল্যাণে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।