1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন
শিরোনাম
পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি 

লালমনিরহাট স্থলবন্দরে রেকর্ড পরিমান রাজস্ব আয় 

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩৫৯ Time View

রাকিব হোসেন,লালমনিরহাট প্রতিনিধিঃ সারা বিশ্ব কভিড-১৯(করোনা) পরিস্থিতিতে যখন স্তব্ধ সব দিক বিবেচনায় লালমনিরহাট জেলায় দেশের দ্বিতীয় বৃহত্তর বুড়িমারী স্থলবন্দরের শুল্ক স্টেশনে রাজস্ব আয় এবারও লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। তবে ২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব আয়ে রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। আগের অর্থবছরের তুলনায়, গত বছর রাজস্ব আদায় বেড়েছে ৯৫ দশমিক ৮৯ শতাংশ।

জাতীয় রাজস্ব বোর্ড ২০২০-২০২১ অর্থবছরে বুড়িমারী স্থলবন্দরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলো ১১৩ কোটি ৮০ লাখ টাকা, আদায় হয়েছে ১১১ কোটি ১১ লাখ ৩১ হাজার টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ কোটি ৬৮ লাখ ৬৯ হাজার টাকা কম। যেখানে আগের অর্থবছরে (২০১৯-২০২০) লক্ষ্যমাত্রা ছিল ১০৪ কোটি ৮ লাখ ৯০ হাজার টাকা। আদায় হয়েছিল ৫৬ কোটি ৭২ লাখ ২৪ হাজার টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৪৮ কোটি ৮ লাখ ৬৬ হাজার টাকা। সে হিসাবে মহামারি পরিস্থিতিতেও ২০২০-২০২১ অর্থবছরে আগের বছরের প্রায় দ্বিগুণ রাজস্ব আদায় হয়েছে।

বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সূত্রে জানা যায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর বিভাগের অধীনে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর শুল্ক স্টেশনে (২০-২১) অর্থবছরে রাজস্ব আদায়ের রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে ৯৫ দশমিক ৮৯ শতাংশ। যা এ শুল্ক স্টেশনে রাজস্ব আদায়ের ইতিহাসে অতীতের চেয়ে সর্বোচ্চ প্রবৃদ্ধি।

বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল বলেন, করোনা পরিস্থিতে বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশনে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে ব্যবসা-বাণিজ্য করা হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস, প্রশাসন ও ব্যবসায়ীরা আন্তরিক থাকায় রাজস্ব আয় বাড়ছে। বুড়িমারী স্থলবন্দরে ব্যবসায়ী পরিধি, সড়ক, রেল যোগাযোগ বৃদ্ধি এবং কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা রয়েছে তা প্রত্যাহার করা হলে রাজস্ব আয় আরো কয়েকগুণ বৃদ্ধি পাবে বলেও জানান তিনি,
এই স্থলবন্দর শুল্ক স্টেশন কাস্টমস সহকারী কমিশনার কেফায়েত উল্যাহ মজুমদার বলেন, শুল্ক স্টেশনের দায়িত্ব নেওয়ার পর থেকে রাজস্ব আদায়ে জোর চেষ্টা চালানো হয়। গত অর্থবছরের চেয়ে রাজস্ব আয় প্রায় দ্বিগুণ হয়েছে। তবে বর্তমানে এমন পরিস্থিতি না থাকলে রাজস্ব আয় আরো অনেক বেড়ে যেত।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews