1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথের রামপাশায় গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ আলীর মতবিনিময় বিশ্বনাথের টেংরায় প্রবাসী আব্দুল হান্নানের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত নরসিংদী শীলমান্দী দড়িপাড়া জমি দ*খল ও প্রা*ণনা*শের হু*মকি*র অভি*যো*গে সংবাদ সম্মেলন লোহাগড়ায় পৌর এলাকার পুজা মন্ডপ পরিদর্শনে ইউএনও মুস্তাফিজুর রহমান বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইমাম মাওলানা নুরুর রহমানের অভিনন্দন   সমাজসেবক সেলিম আহমেদ এর বড় পুত্র সাকিবের জন্মদিন পালন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সেলিম আহমেদ  দুর্গাপূজা উপলক্ষ্যে লোহাগড়ায় পুজামন্ডপে শাড়ি বিতরণ ফুলবাড়ীতে মাছ ধরার জালে আ*ট+ক বিশাল অজগর দেখতে শতশত মানুষের ভিড় লোহাগড়ায় অ+গ্নিকা*ন্ডে বসতঘর পু*ড়ে ছা*ই
শিরোনাম
বিশ্বনাথের রামপাশায় গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ আলীর মতবিনিময় বিশ্বনাথের টেংরায় প্রবাসী আব্দুল হান্নানের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত নরসিংদী শীলমান্দী দড়িপাড়া জমি দ*খল ও প্রা*ণনা*শের হু*মকি*র অভি*যো*গে সংবাদ সম্মেলন লোহাগড়ায় পৌর এলাকার পুজা মন্ডপ পরিদর্শনে ইউএনও মুস্তাফিজুর রহমান বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইমাম মাওলানা নুরুর রহমানের অভিনন্দন   সমাজসেবক সেলিম আহমেদ এর বড় পুত্র সাকিবের জন্মদিন পালন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সেলিম আহমেদ  দুর্গাপূজা উপলক্ষ্যে লোহাগড়ায় পুজামন্ডপে শাড়ি বিতরণ ফুলবাড়ীতে মাছ ধরার জালে আ*ট+ক বিশাল অজগর দেখতে শতশত মানুষের ভিড় লোহাগড়ায় অ+গ্নিকা*ন্ডে বসতঘর পু*ড়ে ছা*ই লোহাগড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইউএনও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইলিয়াস আহমদ রাজনের অভিনন্দন  ফুলবাড়ীতে বিএনপি নেতাদের বি*রুদ্ধে মিথ্যা অ*পপ্র*চার ও চরি/ত্রহন*নের অভি*যো*গে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বিশ্বনাথে পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ  নি*খোঁ+জের ১ দিন পর নদীতে পাওয়া গেল রাহুলের ম/রদে*হ

লালমনিরহাট আদিতমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আর নেই

  • Update Time : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৪৩ Time View

রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর।

রোববার (১১ জুলাই) ভোরে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যের ভাগ্নে আদিতমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন সরকার জানান, বেশ কিছু দিন ধরে হৃদরোগে ভুগছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং কমলাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শওকত আলী।

গত সপ্তাহে তার অসুস্থতা বেড়ে গেলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। গত দু’দিন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর রোববার ভোরে তিনি মারা যান।
তার মৃত্যুতে গোটা জেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আওয়ামী রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া শওকত আলী পেশায় মৎস্য খামারি ছিলেন।

তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রায়ত সামছুল ইসলাম সুরুজের ছোট ভাই। আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েসের চাচা সদ্য প্রায়ত এ নেতা শওকত আলী কমলাবাড়ী ইউপির দু’বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
মৃত্যুকালে তিন সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ আছর স্থানীয় কিসামত চড়িতাবাড়ী মাদরাসা মাঠে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews