রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দেশের দ্বিতীয় বৃহত্তর স্থলবন্দর, বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত বুধবার(৪ষ্ঠা আগস্ট) নতুন কমিটি গঠনের লক্ষ্যে বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে ৫৪ জন সিঅ্যান্ডএফ এজেন্টের মধ্যে ৪৮ জন সিঅ্যান্ডএফ এজেন্ট কমিটি নির্ধারণে অংশগ্রহণ করে। এতে আগামী দুই বছরের জন্য সর্বসম্মতিক্রমে মেসার্স রুহুল আমীন বাবুল ট্রেডার্সের স্বত্বাধিকারী রুহুল আমীন বাবুল কে সভাপতি ও মেসার্স নাহার ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু সাঈদ নেওয়াজ নিশাতকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
উল্লেখ্য যে গত দু’বছরে নবনির্বাচিত এই দুই সভাপতি সম্পাদকের সুদুরপ্রসারি চিন্তা চেতনায় শ্রমিক সহ অ্যাসোসিয়েশন পরিবারের মান যেমন বেড়েছে তেমনি
আগের অর্থবছরের তুলনায় সরকারের রাজস্ব আদায় বেড়েছে ৯৫ দশমিক ৮৯ শতাংশ।
জাতীয় রাজস্ব বোর্ড ২০২০-২০২১ অর্থবছরে বুড়িমারী স্থলবন্দরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলো ১১৩ কোটি ৮০ লাখ টাকা, আদায় হয়েছে ১১১ কোটি ১১ লাখ ৩১ হাজার টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ কোটি ৬৮ লাখ ৬৯ হাজার টাকা কম। যেখানে আগের অর্থবছরে (২০১৯-২০২০) লক্ষ্যমাত্রা ছিল ১০৪ কোটি ৮ লাখ ৯০ হাজার টাকা। আদায় হয়েছিল ৫৬ কোটি ৭২ লাখ ২৪ হাজার টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৪৮ কোটি ৮ লাখ ৬৬ হাজার টাকা। সে হিসাবে মহামারি পরিস্থিতিতেও ২০২০-২০২১ অর্থবছরে আগের বছরের প্রায় দ্বিগুণ রাজস্ব আদায় হয়েছে,যা বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি রুহুল আমীন বাবুল এবং সাধারণ সম্পাদক আবু সাইদ নেওয়াজ নিশাত এর অবদান বলে মনে করেন বন্দর কর্তৃপক্ষ সহ সকলে।