1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে অবৈ/ধভাবে গরুর মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরি/মানা সমাজসেবায় জনপ্রিয় সংগঠন বিশ্বনাথের সোনাপুর চ্যারিটি গ্রুপ লোহাগড়ায় হাজার হাজার ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে রথযাত্রা উৎসব পালন লোহাগড়ায় জুলাই শহি/দ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আগাম বন্যা ও দু/র্যোগ মোকাবেলায় উপজেলা দু/র্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে দুর্নী/তি প্রতি/রো/ধ কমিটির পরিচিতি সভা শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃ/ত্যু লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে কৃষকদের মাঝে গাছের চারা, সার ও বাঁশের খুঁটি বিতরণ শিবপুরের তরুণ মো. রোকনুজ্জামান খান–ফেসবুক সংক্রান্ত সেবায় আস্থা অর্জনের চেষ্টা করছেন
শিরোনাম
ফুলবাড়ীতে অবৈ/ধভাবে গরুর মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরি/মানা সমাজসেবায় জনপ্রিয় সংগঠন বিশ্বনাথের সোনাপুর চ্যারিটি গ্রুপ লোহাগড়ায় হাজার হাজার ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে রথযাত্রা উৎসব পালন লোহাগড়ায় জুলাই শহি/দ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আগাম বন্যা ও দু/র্যোগ মোকাবেলায় উপজেলা দু/র্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে দুর্নী/তি প্রতি/রো/ধ কমিটির পরিচিতি সভা শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃ/ত্যু লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে কৃষকদের মাঝে গাছের চারা, সার ও বাঁশের খুঁটি বিতরণ শিবপুরের তরুণ মো. রোকনুজ্জামান খান–ফেসবুক সংক্রান্ত সেবায় আস্থা অর্জনের চেষ্টা করছেন লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন লোহাগড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা

রানিগঞ্জ ইউপি চেয়ারম্যান মঞ্জুরুলের জামিন না মঞ্জুর জেল হাজতে প্রেরণ

  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫০ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি
১০.০৯.২০২৪ মঙ্গলবার

কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির দায়েরকৃত মামলায় চিলমারীর রানিগঞ্জ ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মণ্জুরুল ইসলাম আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মজনু মিয়া তা না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। সোমবার দুপুরে চিলমারী আমলী আদালতের বিজ্ঞ বিচারক এ আদেশ দেন।

বিষয়‌টি নি‌শ্চিত করে‌ছেন চিলমারী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম।

চিলমারী কোর্ট পুলিশ এস আই রানা মিয়া মামলার এজাহারের বরাতে বলেন, গত ৩০ আগস্ট রা‌ণিগঞ্জ ইউনিয়‌নের ফ‌কি‌রের বাজা‌রের চৌরাস্তা মো‌ড়ে সাংগঠ‌নিক বৈঠ‌কে ব‌সেন বিএন‌পির স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় রা‌ণিগঞ্জ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি মঞ্জুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও নয় নম্বর ওয়ার্ড সভাপ‌তি জাহাঙ্গীর আলম, এক নম্বর ওয়ার্ড আ’ লী‌গের সভাপ‌তি ও ইউপি সদস্য জয়নাল আবে‌দিন, দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লী‌গের সভাপ‌তি বাচ্চু মিয়াসহ একদল সন্ত্রাসী দেশী অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়।
এতে বিএনপি কর্মী মোনারুল ইসলাম, দুলাল মিয়া, লুৎফর রহমান,কপিল উদ্দিনসহ ছয় জন আহত হন। হামলায় মোনারুল ইসলাম গুরুত্বর আহত হ‌লে তার মাথায় আট‌টি সেলাই দেওয়া হয়।
এ ঘটনায় গত চার সে‌প্টেম্বর রা‌ণিগঞ্জ ইউনিয়নের যুবদ‌লের সভাপ‌তি ও তিন নম্বর ওয়া‌র্ডের ইউপি সদস‌্য আসলাম মিয়া বাদী হয়ে ১১জন‌কে আসামি ক‌রে চিলমারী থানায় মামলা ক‌রেন।

মামলার বাদী আসলাম মিয়া জানান, হা‌সিনার সরকা‌রের পদত্যাগের পর রা‌ণিগঞ্জ ইউনিয়ন বিএন‌পি‌তে সুসংগ‌ঠিত করার ল‌ক্ষ্যে আমরা বৈঠকের আয়োজন ক‌রি। তারা আমা‌কে উদ্দেশ্য ক‌রে ‌দে‌শি অস্ত্র ও লা‌ঠি‌সোঁটা নি‌য়ে হামলা চালায়। সেখা‌নে উপ‌স্থিত নেতাকর্মী আমা‌কে রক্ষা কর‌তে গে‌লে আহত হয়। এজন্য আমি বাদী হ‌য়ে মামলা ক‌রে‌ছি। আমি ন্যায় বিচার চাই।

চিলমারী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম ব‌লেন, আদালতের বিষয়‌টি শু‌নে‌ছি। চেয়ারম্যান যেহেতি জেলহাজতে তাই ওনার অনুপ‌স্থি‌তে প্যানেল চেয়ারম্যান ইউনিয়‌ন পরিষদের কার্যক্রম প‌রিচালনা কর‌বেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews