1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১ লোহাগড়ায় খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথের শিমুলতলা মহিলা মাদ্রাসায় প্রবাসীদের সংবর্ধনা প্রদান  বিজিবির কাছে দহগ্রাম বিএনপির আবেদন বিশ্বনাথে ৮ ইউনিয়ন নিয়ে ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের’ উদ্বোধন কোম্পানীগঞ্জ থানা পুলিশের অ ভি যা নে ভা র তীয় পণ্যসহ ট্রাক আ ট ক বিশ্বনাথে দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের শীতবস্ত্র ও শিরনী বিতরণ  নড়াইলে আরজেএফ’র মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

রাজাপুরে লকডাউনের দ্বিতীয় দিনে মোবাইল কোর্টে ৭টি মামলা ও ২৬০০টাকা জরিমানা

  • Update Time : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২৮৬ Time View

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে লকডাউনের দ্বিতীয় দিনে কঠোর অবস্থানে মাঠে কাজ করে যাচ্ছেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রশাসন। সরকারের নির্দেশিত দোকানপাট ছাড়া খুলতে দেয়া হচ্ছেনা অন্য কোন ব্যবসা প্রতিষ্ঠান। জরুরী প্রয়োজন ছাড়া লোকজনকে ঘরের বাইরে বের হতে দেয়া হচ্ছেনা। তার পরেও কোনও না কোনও অজুহাত দেখিয়ে বা কোনও অজুহাত ছাড়া যারা ঘরের বাইরে বের হচ্ছেন অথবা সরকারের নির্দেশ অমান্য করার চেষ্টা করছেন যারা, তাদেরকে আইনের আওতায় আনছেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোক্তার হোসেন বলেন, করোনার সংক্রমন থেকে লোকজনকে মুক্ত রাখতে সরকারের নির্দেশ মেনে চলার জন্য প্রশাসন মাঠে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। যারা সরকারের নির্দেশ উপেক্ষা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। লকডাউনের দ্বিতীয় দিনে ২ জুলাই শুক্রবার উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে মাস্ক না পরার অপরাধে ১৬ জনের বিরুদ্ধে ৭টি মামলা দেয়া হয়েছে এবং ২ হাজার ৬শ’ টকা জরিমানা করা হয়েছে। ১লা জুলাই থেকে সারা দেশে কঠোর লকডাউন শুরু হয়েছে। সারা দেশে ভয়াবহ অবস্থায় মৃত্যুহার বৃদ্ধি পাচ্ছে। লকডাউনের দ্বিতীয় দিনেও দেশে করোনায় সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়েছে। তাই কোন মানুষ নিজেকে করোনার হাত থেকে বাঁচাতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews