1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ.কে’র নগদ অর্থ বিতরণ  বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আমেরিকা প্রবাসী গোলাম রাব্বানী বিশ্বনাথে সাকিব ট্রাস্টের তালিমুল কুরআন প্রশিক্ষণের সমাপনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথে খাদ্য সামগ্রী বিতরণ করল ব্রিটিশ-বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স এসোসিয়েশন ইউকে সিলেট-২ আসনের উন্নয়ন থেমে থাকবে না -হুমায়ুন কবির লোহাগড়ায় জমে উঠেছে ইফতারির দোকান লোহাগড়ায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন নেতা আব্দুল্লাহ আল নোমানের পরিবারসহ ১২জন নিহত হওয়ায় শোক প্রকাশ ফুলবাড়ীতে নিষিদ্ধ কেমিক্যাল ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই উৎপাদন, ত্রিশ হাজার টাকা জরিমানা শালনগর ইউনিয়ন পরিষদের ভিজিডি কার্ডের চাল বিতরণ
শিরোনাম
লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ.কে’র নগদ অর্থ বিতরণ  বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আমেরিকা প্রবাসী গোলাম রাব্বানী বিশ্বনাথে সাকিব ট্রাস্টের তালিমুল কুরআন প্রশিক্ষণের সমাপনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথে খাদ্য সামগ্রী বিতরণ করল ব্রিটিশ-বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স এসোসিয়েশন ইউকে সিলেট-২ আসনের উন্নয়ন থেমে থাকবে না -হুমায়ুন কবির লোহাগড়ায় জমে উঠেছে ইফতারির দোকান লোহাগড়ায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন নেতা আব্দুল্লাহ আল নোমানের পরিবারসহ ১২জন নিহত হওয়ায় শোক প্রকাশ ফুলবাড়ীতে নিষিদ্ধ কেমিক্যাল ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই উৎপাদন, ত্রিশ হাজার টাকা জরিমানা শালনগর ইউনিয়ন পরিষদের ভিজিডি কার্ডের চাল বিতরণ ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ব্যবসায়ী জসিম উদ্দিনের আয়োজনে ইফতার মাহফিল বিশ্বনাথে ই য়া বা সহ একাধিক মামলার ২ ডা কা ত গ্রে ফ তার  লোহাগড়ায় ৫ হাজার ১৩১পরিবার পাবে ভিজিএফের চাল লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

রাজাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আহত ৩

  • Update Time : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ২৫২ Time View

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হালিম খলিফা (৪৮) নামে এক আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার চর হাইলাকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত মঠবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক হালিম খলিফার স্ত্রী সুখি বেগমসহ আরও ৩ জন আহত হয়েছে। পুলিশ রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঘটনায় জড়িত থানার অভিযোগে মন্টু খলিফা (৪৫) ও সেলিম খান (৬০) নামে দুই জনকে আটক করেছে। আহতরা হলেন- নিহত আ’লীগ নেতার স্ত্রী সুখি বেগম (৩৫), তার সুখির দুই ভাই লিটন তালুকদার (৪৮) ও সাইফুল তালুকদার (২৬)। নিহতের শ্যালক সাইফুল তালুকদার অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো একই বাড়ির প্রতিপক্ষদের সাথে এ নিয়ে কয়েক দফায় শালিশ হলেও বিরোধের সুরাহা হয়নি। কয়েকদিন ধরে এ নিয়ে উত্তেজনা বিরাজ করছিলো। এসব ঘটনার জেরে মঙ্গলবার রাতে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ মন্টু খলিফা, সেনা সদস্য তুহিন খান, সেলিম খান, শাহিন, সোহাগ, সজীব, শামিম ও শাওনসহ ১৫/২০ জন্য পূর্ব পরিকল্পিতভাবে দাড়ালো অস্ত্র দিয়ে তাদের এলোপাথারি কুপিয়ে হালিম খলিফা ও তার স্ত্রী সুখি বেগমকে জখম করে। খবর শুনে বোন ও ভগ্নিপতিকে রক্ষায় এগিয়ে গেলে লিটন ও সাইফুলকেও কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। পরে স্থানীয়দের সহযোগীতায় আহতদের রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে রাত সাড়ে ৮টার দিকে হালিম খলিফাকে মৃত ঘোষণা করে এবং অপর আহত লিটন, সাইফুল ও সুখি এবং আহত অভিযুক্ত মন্টুকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, কুপিয়ে হত্যার ঘটনায় মন্টু ও সেলিম নামে দুজনকে আটক করা হয়েছে। অপর অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews