1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 
শিরোনাম
বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 

রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার

  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৮৪ Time View

বিশেষ প্রতিনিধিঃ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ বিপুল পরিমাণ অবৈধ স্বর্ণসহ বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (SB)-এর এক কনস্টেবল গ্রেপ্তার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেপ্তারকৃত পুলিশ সদস্য কে.এম. মোতাহার হোসেন মনু (৩২), যিনি SB-এর কনস্টেবল (৩১০৯) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল দিবাগত রাতে বিমানবন্দরের ২ নম্বর টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান চালায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn)। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, এক ব্যক্তি স্বর্ণ চোরাচালানের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছে। রাত প্রায় ১২টার দিকে টার্মিনালের আউটগেট এলাকা থেকে পালানোর চেষ্টা করলে মোতাহার হোসেনকে আটক করা হয়।

আটকের পর তার কাছে থাকা ‘SB’ লোগোযুক্ত একটি নেভি ব্লু ব্যাগ তল্লাশি করে স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ৭০০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এর মধ্যে ১৯৯.৫ গ্রাম ২৪ ক্যারেটের (সিলভার প্রলেপযুক্ত চেইন) এবং ৫০০.৫ গ্রাম ২১ ক্যারেটের বিভিন্ন অলঙ্কার—চুড়ি, আংটি, হার ও লকেট—ছিল। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২২ লাখ ৩৮ হাজার ৮০০ টাকা। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও পুলিশ আইডি কার্ড জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছেন যে, তিনি বিদেশ থেকে আগত অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে অবৈধভাবে স্বর্ণ সংগ্রহ করে দেশে নিয়ে আসতেন এবং দীর্ঘদিন ধরে একটি চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন।

বর্তমানে মোতাহার হোসেন পুলিশ হেফাজতে রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই চক্রের মূল হোতা এবং জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। একজন দায়িত্বশীল পুলিশ সদস্যের এমন অপরাধে সম্পৃক্ততার ঘটনায় সংশ্লিষ্ট মহলে তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews