1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নড়াইলে টিপু সুলতানের পুষ্প বিলাস কবিতা উৎসব সম্পন্ন বিশ্বনাথে ভুমি দখলকারীদের বিরুদ্ধে ডিসি বরাবরে মায়ের স্মারকলিপি বিশ্বনাথে প্রবাসী শাহ নেওয়াজের বেতন সহায়তা পেয়েছে স্কুল শিক্ষার্থীরা  লালমনিরহাট মিলিটারি ফার্মের ঘাসবাহী ট্রাক্টরের চাপায় নারী পথচারী গুরুতর আহত প্রদীপ বাজার তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের মাদক বিরোধী ফাইনাল খেলা অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথে লক্ষ টাকার সহায়তা দিয়েছে প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ
শিরোনাম
নড়াইলে টিপু সুলতানের পুষ্প বিলাস কবিতা উৎসব সম্পন্ন বিশ্বনাথে ভুমি দখলকারীদের বিরুদ্ধে ডিসি বরাবরে মায়ের স্মারকলিপি বিশ্বনাথে প্রবাসী শাহ নেওয়াজের বেতন সহায়তা পেয়েছে স্কুল শিক্ষার্থীরা  লালমনিরহাট মিলিটারি ফার্মের ঘাসবাহী ট্রাক্টরের চাপায় নারী পথচারী গুরুতর আহত প্রদীপ বাজার তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের মাদক বিরোধী ফাইনাল খেলা অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথে লক্ষ টাকার সহায়তা দিয়েছে প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১

মৌলভীবাজার নিতেশ্বরে সম্পূর্ণ ইসলামিক আঙ্গিকে সম্পন্ন হল শাহ গাজীর উরুস মুবারক

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ২৫৭ Time View

মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের নিতেশ্বরে সম্পূর্ণ ইসলামিক আঙ্গিকে সম্পন্ন হলো হযরত শাহ গাজী (র.) এর বার্ষিক উরুস মুবারক।

বুধবার (২৭ জানুয়ারি) বাদ জোহর হতে ইসলামি শরিয়ার ভিত্তিতে নানা কর্মসুচীর মধ্য দিয়ে সম্পন্ন হয় এ উরুস মুবারক।

প্রায় ২শ বছরের ইতিহাস কে পিছনে ফেলে এলাকার যুব সমাজ সহ ধর্মপ্রাণ মুসলমানদের দীর্ঘদিনের আশা-আকাঙ্খার বাস্তবায়ন ঘটে। দীর্ঘ দিন ধরে হযরত শাহ গাজী (র.) এর পবিত্র মাজার এবং পাশে অবস্থিত আল্লাহ’র ঘর মসজিদের সন্নিকটে কাফেলা বসে নারী পুরুষের সংমিশ্রণে গান-বাজনার আসরের মাধ্যমে রাতব্যাপী চলতো নানা আয়োজন। এতে এলাকার যুব সমাজ বিভিন্নভাবে অশ্লীলতার দিকে ধাবিত হতো। যার জের ধরে এলাকার সচেতন যুব সমাজ ও ধর্মপ্রাণ মুসলমান শরীয়ত গর্হিত এ কাজের বিরুদ্ধে ফুঁসে ওঠে।

পরবর্তীতে মাজার কমিটির সভাপতি শেখ আখলুছ মিয়া, সম্পাদক ফারুক মিয়া সহ অন্যান্য দায়িত্বশীল বিশেষত ১২ নং গিয়াসনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামছুল ইসলাম, মাজার কমিটির দায়িত্বশীল মোঃ সুরমান আলী, ৮ নং ওয়ার্ডের মেম্বার শেখ কাশেম আলীর পরিপূর্ণ আশ্বস্তের মাধ্যমে এ খতমে কোরআন ও খানকা মাহফিলের আয়োজন হয়। তারা সকলেই গিয়াসনগর সম্মিলিত যুব ঐক্য পরিষদের দায়িত্বশীলদের বলেন, তোমাদের এ ধারা অব্যাহত থাকবে। এ খতমে কোরআন ও খানকা মাহফিল শুধু এ বছরের জন্য নয়; প্রতি বছরে হযরত শাহ গাজী (র.) এর উরুস মুবারক সম্পূর্ণ শরিয়াহ মোতাবিক পালিত হবে। মাজার ও মসজিদের পাশে কোন কাফেলা বা গান-বাজনার আসর বসবেনা।

তাদের এ আশ্বস্তে গিয়াসনগর সম্মিলিত যুব ঐক্য পরিষদ ও হযরত শাহ গাজী যুব সংঘের নেতৃবৃন্দ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews