1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
খাজনা জটিলতায় কোম্পানীগঞ্জে দলিল লেখকদের মানববন্ধন, জমি রেজিস্ট্রি ও নামজারি বন্ধ নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন লোহাগড়ায় নবাগত এসিল্যান্ড সেবক মন্ডলের যোগদান আওয়ামী লীগের মামলায় গ্রেপ্তার চিহ্নিত আওয়ামী লীগ নেতা ও অর্থদাতা রাজু মোল্লা নরসিংদী সদর হাসপাতালে চারটি পানির কল স্থাপন করলেন স্বেচ্ছাসেবক দলের শিপলু ও তপু হাজীপুরে আ ধিপ ত্য বিস্তারকে কেন্দ্র করে মা রা/মা/রি, সদর মডেল থানা পুলিশের হাতে কুদ্দুস মিয়া গ্রে/প্তা/র নড়াইলে ৮ হাজার ই/য়া/বা/সহ আ/ট/ক ২ নরসিংদীর হাজীপুরে চাঁ/দা না দেওয়ায় গ্যারেজ মালিকের ছেলেকে কু/পি*য়ে জ+খ*মের অ/ভি*যোগ সিলেটের শাহজালাল (র.) মাজার দানবাক্সে পাওয়া গেছে প্রায় ৮৯ লাখ টাকা রেললাইন ও পল্লী বিদ্যুতের চো/রা/ই তামার তার উদ্ধার, আ/টক ২ জন
শিরোনাম
খাজনা জটিলতায় কোম্পানীগঞ্জে দলিল লেখকদের মানববন্ধন, জমি রেজিস্ট্রি ও নামজারি বন্ধ নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন লোহাগড়ায় নবাগত এসিল্যান্ড সেবক মন্ডলের যোগদান আওয়ামী লীগের মামলায় গ্রেপ্তার চিহ্নিত আওয়ামী লীগ নেতা ও অর্থদাতা রাজু মোল্লা নরসিংদী সদর হাসপাতালে চারটি পানির কল স্থাপন করলেন স্বেচ্ছাসেবক দলের শিপলু ও তপু হাজীপুরে আ ধিপ ত্য বিস্তারকে কেন্দ্র করে মা রা/মা/রি, সদর মডেল থানা পুলিশের হাতে কুদ্দুস মিয়া গ্রে/প্তা/র নড়াইলে ৮ হাজার ই/য়া/বা/সহ আ/ট/ক ২ নরসিংদীর হাজীপুরে চাঁ/দা না দেওয়ায় গ্যারেজ মালিকের ছেলেকে কু/পি*য়ে জ+খ*মের অ/ভি*যোগ সিলেটের শাহজালাল (র.) মাজার দানবাক্সে পাওয়া গেছে প্রায় ৮৯ লাখ টাকা রেললাইন ও পল্লী বিদ্যুতের চো/রা/ই তামার তার উদ্ধার, আ/টক ২ জন বিশ্বনাথে জিয়া মঞ্চের কর্মী সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় গার্মেন্টস ব্যবসায়ীকে কু/পি*য়ে জ/খ*ম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য হলেন সমাজসেবক বশির আলী, উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন  বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য হলেন সমাজসেবক সেলিম আহমেদ, উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন  নবগঠিত কভেন্ট্রি যুবদলের কমিটিকে মেহরাব উদ্দিনের অভিনন্দন 

মৌলভীবাজার নিতেশ্বরে শাহ কালা (র.) এর উরুস মুবারকে নাশিদ মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৫১ Time View

মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজার সদরের নিতেশ্বর এলাকায় অবস্থিত হযরত শাহ কালা (র.) এর ২১৫ তম বার্ষিক উরুস মুবারক উপলক্ষে নাশিদ মাহফিল সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বাদ মাগরিব থেকে রাত ২টা পর্যন্ত ২শ বছরের ইতিহাসে গান-বাজনা পরিহার করে সম্পূর্ণ ইসলামিক আঙ্গিকে এই প্রথম অনুষ্ঠিত হলো এ নাশিদ মাহফিল।

সম্মিলিত যুব ঐক্য পরিষদ গিয়াসনগরের সহযোগীতায় এবং মাজার পরিচালনা কমিটির আয়োজনে এ নাশিদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের জননন্দিত ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাফিয আলাউর রহমান টিপু।

এতে নাশিদ পরিবেশন করেন ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহ এর প্রতিষ্ঠাতা প্রধান কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, নাশিদ ব্যান্ড এর অন্যতম শিল্পী শেখ এনাম, সবুজ কুঁড়ি সিলেটের পরিচালক (ক্বিরাত বিভাগ) ক্বারী সাইফুল ইসলাম, ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহ এর সহকারী প্রধান হাফিয ফরহাদ আহমদ, জনপ্রিয় নাশিদ শিল্পী মাহমুদ হুজায়ফা, ঢাকা, আবাবিল সাংস্কৃতিক ফোরামের মতিউর রহমান এনাম, মোশাররফ হুসাইন, মৌলভীবাজার সাংস্কৃতিক সংসদ, মৌসাস, রাহে মদিনা ইসলামী শিল্পী গোষ্ঠী, রবিরবাজার ও ইয়াকুবিয়া শিল্পী গোষ্ঠী, কুলাউড়া।

প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যাম হাফিয আলাউর রহমান টিপু বলেন, পীর আউলিয়াদের পবিত্র মাজার কে সকল ধরনের অপসংস্কৃতি ও যাবতীয় হারাম কাজ থেকে মুক্ত রেখে প্রকৃত পক্ষে আল্লাহ ও তাঁর রাসূল (সা.) এর সন্তুষ্টি অর্জনে এ রকম অনুষ্ঠান গুরুত্বপূর্ণ।

এ জাতীয় অনুষ্ঠান করে মুসলিম জনসাধারণ কে গান-বাজনা ও তার সাথে সংশ্লিষ্ট সকল হারাম কাজ থেকে রাখবে। একজন মানুষ কে প্রকৃত মানুষ গঠনে সহায়তা করবে।

তিনি সম্মিলিত যুব ঐক্য পরিষদ ও মাজার কমিটির সকল কে এ রকম মনমুগ্ধকর আয়োজন উপহার দেয়ার জন্য মুবারকবাদ জানান এবং এলাকার জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মাজার কমিটির সকল কে মনমুগ্ধকর ইসলামী এ ধারা অব্যাহত রাখার আহবান জানান।

মাজার পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক জৈন উদ্দিন জনি সহ কমিটির দায়িত্বশীলরা বলেন, হযরত শাহ কালা (র.) এর বার্ষিক উরুস মুবারক উদযাপনে এ ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১১ নং মোস্তফাপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি ও হে’দ অফ রিপোর্টার চ্যানেল এস মৌলভীবাজার খালেদ চৌধুরী, মৌলভীবাজার যুব কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আলিম উদ্দিন হালিম, স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেটি চ্যানেল এর পরিচালক সৈয়দ শাহেদ আলী।

এছাড়াও মাজার কমিটি ও সম্মিলিত যুব ঐক্য পরিষদের দায়িত্বশীল সহ এলাকার ইলেক্ট্রিনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews