1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা মাঝি সমিতির সভা অনুষ্ঠিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায়
শিরোনাম
লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা মাঝি সমিতির সভা অনুষ্ঠিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায় লোহাগড়ায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ প্রয়াত চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে অ/নিয়মে/র অভি*যোগ, কোম্পানীগঞ্জে বি*ক্ষো/ভ, ইউএনও বরাবরে লিখিত অভি/যোগ দায়ের বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত  নরসিংদীতে কু/পি/য়ে হ/ত্যা: আ: লীগের কর্মীকে বিএনপি দাবী করে অ/পপ্র/চার

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা সম্পন্ন

  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩


মোঃ জোসেপ আলী চৌধুরী মৌলভীবাজার প্রতিনিধিঃ
আজ (০৬ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০.০০ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব দীপঙ্কর ঘোষের পরিচালনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে প্যারেড পরিদর্শন করেন ও অভিবাদন গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব হাসান মোহাম্মদ নাসের রিকাবদার। প্যারেড পরিদর্শন শেষে তিনি জেলা পুলিশের সদস্যদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এছাড়া ১১.০০ ঘটিকায় পুলিশ লাইনস ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মাহমুদুল হাসানের সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশের মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত সকল স্থরের পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং জেলা পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

কল্যাণসভা শেষে দুপুর ০১.০০ ঘটিকায় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। অপরাধ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

অপরাধ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
অপরাধ সভায় মৌলভীবাজার জেলার থানা ও পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৩ সালের জানুয়ারি মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয় শ্রীমঙ্গল থানা। জেলার শ্রেষ্ঠ এসআই মৌলভীবাজার সদর থানার এসআই (নিঃ) মাহাবুবুল আলম ও কুলাউড়া থানার এএসআই মোঃ রুমান মিয়া শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন। এছাড়া সদর কোর্টের জামাল উদ্দিন শ্রেষ্ঠ সিএসআই এবং এএসআই মিশু রঞ্জন দেব শ্রেষ্ঠ জিআরও নির্বাচিত হন। মৌলভীবাজার জেলার ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট ও টিএসআইদের মধ্যে সেরা পারফরম্যান্সের জন্য সদর ট্রাফিক বিভাগের সার্জেন্ট রূপন চন্দ্র পাল বিশেষ পুরস্কার লাভ করেন।

অন্যদিকে সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৮ টি চোরাই মোটরসাইকেল, ২টি মাইক্রোবাস উদ্ধারে সার্বিক দিক নির্দেশনা এবং নেতৃত্ব দিয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ এবং কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালেককে বিশেষ সম্মাননা জানানো হয়।

এছাড়া জানুয়ারি মাসে মৌলভীবাজার জেলায় অস্ত্র ও মাদক উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলে বিশেষ অভিযানে সন্তোষজনক পারফরমেন্সের জন্য জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ জনাব মোঃ আশরাফুল ইসলাম বিশেষ পুরস্কার লাভ করেন।

শ্রেষ্ঠত্ব অর্জনকারী থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অফিসারগণের হাতে মাননীয় পুলিশ সুপার ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।

অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপাঙ্কর ঘোষ এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews