1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে চুরি লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন ইসলামী আন্দোলন খুলনা জেলার এসিস্টেন্ট সেক্রেটারি হলেন মুফতি আশরাফুল ইসলাম কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শিরোনাম
নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে চুরি লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন ইসলামী আন্দোলন খুলনা জেলার এসিস্টেন্ট সেক্রেটারি হলেন মুফতি আশরাফুল ইসলাম কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা মাঝি সমিতির সভা অনুষ্ঠিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায় লোহাগড়ায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

মৌলভীবাজারে সরকার নির্ধারিত মূল্যে আলুর বিপণন নিশ্চিতে জেলা প্রশাসনের অভিযান

  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : সরকার নির্ধারিত মূল্যে আলুর বিপণন নিশ্চিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল ৪টা হতে ৬টা পর্যন্ত মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে আলুর খুচরা ও পাইকারী বাজার মনিটরিং করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

এ সময় কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত কোল্ড স্টোরেজ পর্যায়ে ২৩ টাকা, পাইকারী মূল্য ২৫ টাকা এবং ভোক্তা পর্যায়ে/ খুচরা মূল্য সর্বোচ্চ ৩০ টাকা অনুযায়ী আলুর বিপণন কার্যক্রম পরিচালনা করার জন্য ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ হতে বিষয়টি নিয়মিত মনিটরিং করা হবে এবং অমান্য করা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও বাজার মনিটরিং এর অন্যান্য কার্যক্রমের মধ্যে মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রি, লাইসেন্সবিহীন শিশুখাদ্য বিক্রি প্রভৃতি অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ টি মামলায় মোট ১১,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আরিফুল ইসলাম এবং জনাব অর্ণব মালাকার। এতে সহায়তা করেন জেলা মার্কেটিং অফিসার এবং জেলা পুলিশের একটি দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews