1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে চুরি লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন ইসলামী আন্দোলন খুলনা জেলার এসিস্টেন্ট সেক্রেটারি হলেন মুফতি আশরাফুল ইসলাম কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শিরোনাম
নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে চুরি লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন ইসলামী আন্দোলন খুলনা জেলার এসিস্টেন্ট সেক্রেটারি হলেন মুফতি আশরাফুল ইসলাম কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা মাঝি সমিতির সভা অনুষ্ঠিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায় লোহাগড়ায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

মৌলভীবাজারে শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে পবিত্র মে’রাজুন্নবী (সা.) পালিত

  • Update Time : বুধবার, ১০ মার্চ, ২০২১

মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারে শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে পবিত্র মেরাজুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে আলোচনা, মীলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ মার্চ) বিকাল ৩টায় শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের সভাপতি হাফিয আলাউর রহমান টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সানীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ট্রাস্টের উপদেষ্টা আলহাজ্ব সিরাজুল ইসলাম সিদ্দিকী, জনাব ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা তালামীযের আহবায়ক এম এ জলীল।

প্রধান বক্তার বক্তব্য রাখেন ট্রাস্টের সাবেক সহ সভাপতি, সাবেক কেন্দ্রীয় তালামীযের সাংগঠনিক সম্পাদক আমেরিকা প্রবাসী হাফিয কাওছার আহমদ।

তিনি তার বক্তব্যে বলেন, মে’রাজুন্নবী (সা.) এর মাধ্যমে আল্লাহ ও বান্দার সম্পর্ক দৃঢ় হয়েছে। রাসূল (সা.) এর মে’রাজ গমণের মাধ্যমে উম্মতে মুহাম্মদির জন্য আল্লাহ পাক রাব্বুল আলামীন যে নেয়ামত প্রদান করেছেন তার মধ্যে অন্যতম হল নামায। এই দিনেই আমাদের উপর ইসলামের ২য় স্তম্ভ নামায ফরয হয়েছিল। এ নামায কে আকড়ে ধরে উম্মতে মুহাম্মদি মহান রবের সান্নিধ্য লাভ করা সম্ভব হবে।

তিনি আরোও বলেন, আমরা যেন নামায কে অবহেলায় না রাখি, কেননা এ নামাযের মাধ্যমে কিয়ামত পর্যন্ত মুমিন তার মাবুদের সান্নিধ্য লাভ করতে পারবে।

বিশেষ বক্তার বক্তব্য রাখেন, মৌলভীবাজার সদর ও শহর তালামীযের সভাপতি লন্ডন প্রবাসী হাফিয দেলওয়ার হাসান সুমন।

এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাস্টের সহ সভাপতি মোস্তফা আহমদ, জাকির আহমদ জবলু, প্রচার ও যোগাযোগ সম্পাদক হাফিয ফরহাদ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক শেখ কাদের আল হাসান, সহ সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক যুবায়ের আহমদ রাজু, সহ ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক প্রধান মোঃ মামুনুর রশীদ, তথ্য ও গবেষণা সম্পাদক অন্তর হাসান ফজলু, সহ প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল বারী, পাঠাগার সম্পাদক আজিজুল ইসলাম রিয়াদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ক্বারি সাইফুল ইসলাম, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাশেদ আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক মকবুল হুসাইন মুকুল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জালালী কাফেলা ৩৬০ এর সদস্য সৈয়দ সাহেদুল ইসলাম, নাছির খান, আব্দুর রহীম, আব্দুল কুদ্দুস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews