1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১ লোহাগড়ায় খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথের শিমুলতলা মহিলা মাদ্রাসায় প্রবাসীদের সংবর্ধনা প্রদান  বিজিবির কাছে দহগ্রাম বিএনপির আবেদন বিশ্বনাথে ৮ ইউনিয়ন নিয়ে ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের’ উদ্বোধন কোম্পানীগঞ্জ থানা পুলিশের অ ভি যা নে ভা র তীয় পণ্যসহ ট্রাক আ ট ক বিশ্বনাথে দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের শীতবস্ত্র ও শিরনী বিতরণ  নড়াইলে আরজেএফ’র মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে লাইট ট্রাভেলর সোসাইটির পায়ে হেঁটে আনন্দ ভ্রমন

  • Update Time : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৩৪৬ Time View

মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন লাইট ট্রাভেলর সোসাইটির উদ্যোগে পায়ে হেঁটে আনন্দ ভ্রমনের আয়োজন করা হয়। ভোরে মৌলভীবাজারের ঢাকা বাস স্ট্যান্ড থেকে সম্মিলিতভাবে ভ্রমণ পিপাসুদের যাত্রা শুরু হয় লাউয়াছড়া জাতীয় উদ্যান অভিমুখে। কখনো হাইওয়ে রাস্তায়, গ্রামের মেঠোপথ, পাথরের পথ, সবুজে ছাওয়া উচুঁ-নিচু টিলা, বাগান, লেক, জঙ্গল, লেবু, পান, আগর ও রাবার বাগান দিয়ে সাজানো অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের মধ্যে দিয়ে দলটি গন্তব্যে পৌঁছে।

লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিভিন্ন জীবজন্তু,পার্কের বিশাল বিশাল বৃক্ষরাজি, জীবজন্তুর হুঙ্কার, ঝিঁঝিঁ পোকার শব্দ, বানরের লাফালাফি, ঝাঁকঝাঁক উল্লুক আর পাখিদের কলকাকলিতে মুখরিত হতে পাহাড়ের চূড়ায় ও আঁকাবাঁকা পথে হাঁটে দলটি। পরে একটি মাঠে আয়োজন করা হয় কাবাডি, মোরগের লড়াই,বেলুন ফুটানি সহ বিভিন্ন খেলাধুলা, বিজয়ীদের হাতে দেয়া হয় পুরষ্কার।

লাইট ট্রাভেলর সোসাইটির সভাপতি মুজাম্মিল আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মাসুম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আনন্দ ভ্রমনে যোগ দেন, লাইট ট্রাভেলর সোসাইটির উপদেষ্টা মোঃ মামুনুর রশীদ, আফসার ইবনে রহীম, আজিজুল ইসলাম রিয়াদ, ইফতেখার কামাল কয়েছ।

আনন্দ ভ্রমনে উপস্থিত ছিলেন, লাইট ট্রাভেলর সোসাইটির সহ সভাপতি আইনুল হাসান, সাংগঠনিক সম্পাদক নাঈম আলী কামরান, সহ অফিস সম্পাদক শায়েক আহমদ, সদস্য রুহুল আমিন, মুসা আহমদ, মনসুর আহমদ, সাকিব আহমদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews