1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কোম্পানীগঞ্জে হাজী আব্দুর রাজ্জাক স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নরসিংদীতে রেললাইনের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যু*ৎস্পৃ*ষ্টে যুবকের মৃ*ত্যু, আ*হত -২ লোহাগড়া কাশিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আঃ লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিশ্বনাথের আশুগঞ্জ আদর্শ বিদ্যালয়ে প্রবাসী উরফি মিয়া ও সাংবাদিক শাহিন উদ্দিন সংবর্ধিত  মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ লোহাগড়ায় দুইদিন ব্যাপী দক্ষতা উন্নয়ন (গাভী পালন) রিফ্রেসার্স কৃষক প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন কোম্পানীগঞ্জে পুলিশের পৃথক অভি*যানে যুবলীগ সদস্য আট*ক: ২৫ বোতল ভার*তীয় স্কা+প সহ দুই নারী গ্রেফ+তার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত কর্মে প্রশংসিত- ডিসি ইসরাত জাহান কেয়াকে ঘিরে বাড়ছে নরসিংদীবাসীর প্রত্যাশা বিশ্বনাথে সমাজসেবক আলহাজ্ব আব্দুল হান্নান উরফি মিয়া সংবর্ধিত
শিরোনাম
কোম্পানীগঞ্জে হাজী আব্দুর রাজ্জাক স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নরসিংদীতে রেললাইনের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যু*ৎস্পৃ*ষ্টে যুবকের মৃ*ত্যু, আ*হত -২ লোহাগড়া কাশিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আঃ লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিশ্বনাথের আশুগঞ্জ আদর্শ বিদ্যালয়ে প্রবাসী উরফি মিয়া ও সাংবাদিক শাহিন উদ্দিন সংবর্ধিত  মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ লোহাগড়ায় দুইদিন ব্যাপী দক্ষতা উন্নয়ন (গাভী পালন) রিফ্রেসার্স কৃষক প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন কোম্পানীগঞ্জে পুলিশের পৃথক অভি*যানে যুবলীগ সদস্য আট*ক: ২৫ বোতল ভার*তীয় স্কা+প সহ দুই নারী গ্রেফ+তার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত কর্মে প্রশংসিত- ডিসি ইসরাত জাহান কেয়াকে ঘিরে বাড়ছে নরসিংদীবাসীর প্রত্যাশা বিশ্বনাথে সমাজসেবক আলহাজ্ব আব্দুল হান্নান উরফি মিয়া সংবর্ধিত বিশ্বনাথে প্রাণবন্ত আয়োজনে ‘জাতীয় সমবায় দিবস’ পালন লোহাগড়ায় বিভিন্ন কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস পালন বিভিন্ন আয়োজনে কোম্পানীগঞ্জে জাতীয় সমবায় দিবস ২০২৬ পালন বিশ্বনাথের খাজাঞ্চিতে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা’র সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বনাথে মজিদ আম-পল্লী ১ম প্রাইমারি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন 

মরহুম ছাত্রলীগ নেতা স্বপনের পরিবারের দায়িত্ব নিলেন জাবেদ হোসেন বক্কর

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৪১৬ Time View

রাকিব হোসেন,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন জগতবেড় ইউনিয়নের ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংঠনিক সম্পাদক স্বপন ইসলাম।  সংসারের শোচনীয় অবস্থার কারণে ঢাকায় স্টিল মিলে চাকরি করতেন। কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মারা যান ২০১৯ সালে। তার বাবা মায়ের এক মাত্র সম্বল ছিল তাদের বড় ছেলে স্বপন। দুই ভাই এক বোনের মধ্যে স্বপন ছিলেন সবার বড়। তার মৃত্যুতে দরিদ্র স্বপনের বাবা যেন পথ হারিয়ে সব দিক থেকে অন্ধকার দেখেন। গত দু’ বছরে কোন রকম জীবন অতিবাহিত করলেও আর পেরে উঠতে পারছিলেন না। পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি /সম্পাদক খবর পেয়ে সদ্য সাবেক সভাপতি লালমনিরহাট জেলা ছাত্রলীগের জাবেদ হোসেন বক্কর এর দৃষ্টিগোচরে আনেন। ছাত্রলীগের একজন প্রয়াত নেতার পরিবার এমন দুঃখে থাকবে এটা মেনে নিতে পারেননাই ছাত্রলীগ নেতা জাবেদ হোসেন বক্কর। তাৎখনিক স্বপনের পরিবারের খোঁজ নেন এবং তাদের পরিবারে দায়িত্ত্ব নেন। লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্কর স্বপনের বাবাকে রিকশা কেনার জন্য আজ (২৯শে জুলাই) বিশ হাজার (২০,০০০) টাকা নগদ অর্থ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন শুভ , পৌর ছাত্রলীগের সভাপতি রাহুল মহাজন ও পৌর সাধারণ সম্পাদক নাজমুল নিরব। উপস্থিত ছিলেন জগতবেড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক সহ ১ থেকে ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি/সম্পাদক গণ ।

মোবাইল ফোনে জাবেদ হোসেন বক্কর বলেন, ছাত্রলীগ পরিবারের এমন দুরবস্থা আমি কখনোই মেনে নিতে পারি না। আমার সাধ্যমত যতদিন স্বপনের বাবা অস্বচ্ছলতা কাটিয়ে উঠতে পারবে না ততদিন পাশে থাকবো ইনশাআল্লাহ।
এ ব্যাপারে মরহুম স্বপনের বাবা বলেন, আমি অনেক খুশি, ছাত্রলীগ আমার পাশে যে ভাবে দাড়িয়েছেন তা কখনো ভুলবো না আমি।দোয়া করি বক্কর সহ ছাত্রলীগের সবাই ভালো থাকুক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews