1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে চুরি লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন ইসলামী আন্দোলন খুলনা জেলার এসিস্টেন্ট সেক্রেটারি হলেন মুফতি আশরাফুল ইসলাম কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শিরোনাম
নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে চুরি লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন ইসলামী আন্দোলন খুলনা জেলার এসিস্টেন্ট সেক্রেটারি হলেন মুফতি আশরাফুল ইসলাম কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা মাঝি সমিতির সভা অনুষ্ঠিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায় লোহাগড়ায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশকালে ভারতীয়সহ আটক ৫

  • Update Time : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাথরডুবি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ভারতীয় নাগরিকসহ পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ভূরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়ন সীমান্ত পিলার ৯৬৩/এমপি-এর কাছ থেকে পাঁচজনকে আটক করা হয়। বাংলাদেশের অভ্যন্তরে পাথরডুবি এলাকার আনুমানিক ২০০ গজ ভেতরে বাগভান্ডার বিওপির নিয়মিত টহল দল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে দু’জন ভারতীয় এবং বাকি তিনজন বাংলাদেশী নাগরিক বলে জানা যায়।
ভারতীয় নাগরিকরা হলেন ইস্ট দিল্লির গান্দিনগরের গিতা কলোনীর গুরুদুয়ারা এলাকার ইমরান মলিকের ছেলে ফিরোজ মলিক (২০)। তার ভারতীয় পরিচয়পত্র নম্বর-৩৫২৫৪৫৩৫৫৯৯০। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার বাড়ি বাগেরহাটে। তার বাবা ভারতে থাকেন। তিনি দাদার বাড়িতে বেড়াতে এসেছেন।
আরেক ভারতীয় নাগরিক সাউথ দিল্লির সারিতাভির মাদানপুর খাদের জেজে কলোনীর বাসিন্দা আমির আলীর ছেলে মো: ওয়াদুদ (৩০)। তার ভারতীয় পরিচয়পত্র নম্বর-৪৯৬৯৭৯৬০৪৯২২। বিজিবির জিজ্ঞাসাবাদে তিনি জানান, ছোটবেলায় তার বাবা তাকে ভারতে রেখে এসেছেন। তিনি অসুস্থ বাবাকে দেখার জন্য বাংলাদেশে এসেছেন। তবে কোনো ঠিকানা বলতে পারেননি।
বাংলাদেশী নাগরিকরা হলেন মো: সোহেল (২৭), রিপন মিয়া (৩২) ও সোহেল (১৯)। সোহেল সুনামগঞ্জ জেলার পল্লবপুর গ্রামের আ: জলিলের ছেলে। রিপন মিয়া সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার টেয়রাটিলা গ্রামের মৃত আ: করিমের ছেলে ও সোহেল সুনামগঞ্জ থানার কদমতলী গ্রামের চঞ্চল হকের ছেলে। তারা সবাই নির্মাণশ্রমিক হিসেবে ভারতে গিয়েছিল বলে বিজিবিকে জানিয়েছে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল এস এম তৌহিদুল আলম পিএসসি জানান, আটক ভারতীয় ও বাংলাদেশী নাগরিকদের নামে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আতিয়ার রহমান আটক ব্যক্তিদের থানায় হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews