1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নড়াইলে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ উন্নয়নের আশায় ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান হিসাবে দেখতে চান সাধারণ মানুষ লোহাগড়ার জয়পুর ইউনিয়ন পরিষদের সদস্য বিল্লাল শরীফ মারা গেছেন লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও দহগ্রামের বরেণ্য ব্যক্তিদের উপস্তিতিতে তিনবিঘা প্রিমিয়ার লিগ লোহাগড়া প্রেক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন থানা বাজার ব্যবসায়ী ও ইসলামী যুবসমাজের উদ্যোগে ইফতার মাহফিল: প্রবাসী জুয়েল আহমদকে সংবর্ধনা লোহাগড়ায় সাবেক মেয়র আশরাফুল আলমের স্মরণসভা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নড়াইলে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ উন্নয়নের আশায় ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান হিসাবে দেখতে চান সাধারণ মানুষ লোহাগড়ার জয়পুর ইউনিয়ন পরিষদের সদস্য বিল্লাল শরীফ মারা গেছেন লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও দহগ্রামের বরেণ্য ব্যক্তিদের উপস্তিতিতে তিনবিঘা প্রিমিয়ার লিগ লোহাগড়া প্রেক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন থানা বাজার ব্যবসায়ী ও ইসলামী যুবসমাজের উদ্যোগে ইফতার মাহফিল: প্রবাসী জুয়েল আহমদকে সংবর্ধনা লোহাগড়ায় সাবেক মেয়র আশরাফুল আলমের স্মরণসভা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত দক্ষিণ ঢালার পাড় মোস্তফানগর নুরে মদিনা দাখিল মাদ্রাসার ইফতার মাহফিল সম্পন্ন নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নি হ ত বিশ্বনাথে খরার কবলে বোরো: ব্যহত হবে উৎপাদন লক্ষ্যমাত্রা ফুলবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা এক লক্ষ টাকা লোহাগড়ায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত এমপির মতবিনিময়

ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের মাথা ফাটিয়ে দিয়েছেন ইউপি চেয়ারম্যান

  • Update Time : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ২৫৭ Time View

এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- গতকাল শুক্রবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের মাথা ফাটিয়ে দিয়েছেন ভূরুঙ্গামারী সদর ইউপি চেয়ারম্যান। গতকাল ১১ ডিসেম্বর শুক্রবার বিকেলে ভূরুঙ্গামারী বাজারে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ভূরুঙ্গামারী বাজারে ডিস সংযোগের ক্যাবল পরিবর্তন কালে এসএম ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের ফিডার মালিক মজনু ও আব্দুল কাদের কে মারধর করেন ইউপি চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেন। এই খবর শুনে এসএম ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের স্বত্বাধীকারী ও প্রেস ক্লাব সম্পাদক এমদাদুল হক মন্টু ঘটনাস্থলে পৌছলে সদর ইউপি চেয়ারম্যান অতর্কিতে ইট দিয়ে তার মাথায় আঘাত করে।
এতে তার মাথার মধ্যভাগ ফেটে ও থেঁতলে যায়। মারাত্মক অসুস্থ অবস্থায় তাকে স্থানীয় বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, ইতিপূর্বে উক্ত ইউপি চেয়ারম্যান পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারী, হাসপাতালের স্টাফ, বাজার মসজিদের সম্পাদক ও মুয়াজ্জিন সহ হাট-বাজারের প্রায় অর্ধ শতাধিক ব্যক্তিকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে এবং গত এক মাস যাবত তিনি ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কার্যক্রম না করায় সরকারি কার্যক্রম স্থবির হয়ে পড়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবারের মাসিক সমন্বয় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ইউপি চেয়ারম্যানের নিস্ক্রিয়তার কারণে সরকারি কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে মর্মে অভিযোগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা সদর চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগীয় কর্মকর্তাগণের অভিযোগের কথা স্বীকার করেছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী জানান, ইউনিয়ন পরিষদের প্রথম সভায় নির্বাচিত ১ নং প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান উক্ত ইউনিয়নের অসমাপ্ত কার্যক্রম পরিচালনা করবেন মর্মে মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। জানাগেছে, চেয়ারম্যান রোজেন ক্যান্সার আক্রান্ত। প্রায় দুই মাস থেকে তিনি মানসিক রোগীর মত আচরণ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews