1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ.কে’র নগদ অর্থ বিতরণ  বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আমেরিকা প্রবাসী গোলাম রাব্বানী বিশ্বনাথে সাকিব ট্রাস্টের তালিমুল কুরআন প্রশিক্ষণের সমাপনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথে খাদ্য সামগ্রী বিতরণ করল ব্রিটিশ-বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স এসোসিয়েশন ইউকে সিলেট-২ আসনের উন্নয়ন থেমে থাকবে না -হুমায়ুন কবির লোহাগড়ায় জমে উঠেছে ইফতারির দোকান লোহাগড়ায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন নেতা আব্দুল্লাহ আল নোমানের পরিবারসহ ১২জন নিহত হওয়ায় শোক প্রকাশ ফুলবাড়ীতে নিষিদ্ধ কেমিক্যাল ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই উৎপাদন, ত্রিশ হাজার টাকা জরিমানা শালনগর ইউনিয়ন পরিষদের ভিজিডি কার্ডের চাল বিতরণ
শিরোনাম
লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ.কে’র নগদ অর্থ বিতরণ  বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আমেরিকা প্রবাসী গোলাম রাব্বানী বিশ্বনাথে সাকিব ট্রাস্টের তালিমুল কুরআন প্রশিক্ষণের সমাপনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথে খাদ্য সামগ্রী বিতরণ করল ব্রিটিশ-বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স এসোসিয়েশন ইউকে সিলেট-২ আসনের উন্নয়ন থেমে থাকবে না -হুমায়ুন কবির লোহাগড়ায় জমে উঠেছে ইফতারির দোকান লোহাগড়ায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন নেতা আব্দুল্লাহ আল নোমানের পরিবারসহ ১২জন নিহত হওয়ায় শোক প্রকাশ ফুলবাড়ীতে নিষিদ্ধ কেমিক্যাল ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই উৎপাদন, ত্রিশ হাজার টাকা জরিমানা শালনগর ইউনিয়ন পরিষদের ভিজিডি কার্ডের চাল বিতরণ ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ব্যবসায়ী জসিম উদ্দিনের আয়োজনে ইফতার মাহফিল বিশ্বনাথে ই য়া বা সহ একাধিক মামলার ২ ডা কা ত গ্রে ফ তার  লোহাগড়ায় ৫ হাজার ১৩১পরিবার পাবে ভিজিএফের চাল লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

ভাঙনের কবল থেকে রক্ষা পেলনা সেই স্কুলটি

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৮৭ Time View

এইচ এম বাবুল, কুড়িগ্রাম থেকেঃ শেষ পর্যন্ত রক্ষা করা গেল না কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মেঙ্গলিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। গতকাল ভেঙে পড়ে বিদ্যালয়টির একাংশ। যে কোনো সময় অবশিষ্ট অংশ তলিয়ে যাওয়ার আশঙ্কা স্থানীয়দের। ধরলার ভাঙনে মেঙ্গলিরচর খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের চারটি কক্ষের মধ্যে একটি কক্ষ হেলে পানিতে পড়েছে। যে কোনো মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে যাবে বিদ্যালয়টির পুরো ভবন। এ নিয়ে সমকালে খবর প্রকাশ করা হলে প্রশাসনের তৎপরতা দেখা দেয়। দফায় দফায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পরিদর্শন করেন সেখানে। প্রতিশ্রুতি দেন বিদ্যালয়টি রক্ষার। অথচ ১৩ দিন অতিবাহিত হলেও জিও ব্যাগ পড়েনি সেখানে। ফলে ধরলার অব্যাহত ভাঙনে দুমড়েমুচড়ে ভেঙে পড়েছে পানির নিচে। দুটি কক্ষ বিচ্ছিন্ন হয়ে বালুর নিচে পড়েছে। অফিস ও একটি কক্ষ রয়েছে শুধু। যে কোনো সময় চলে যাচ্ছে বিদ্যালয়ের ৩০ বছরের সব স্মৃতি। তা ছাড়াও ওই গ্রামটির বসবাসকারী শতাধিক পরিবারের জমিজমা ও মসজিদ, ঈদগাহ মাঠ, বসতবাড়ি বিলীন হয়েছে ধরলার ভাঙনে। সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুতের। তীব্র স্রোতে ভেসে গেছে বিদ্যুৎ সংযোগের তার। এমন অবস্থায় আতঙ্কে রয়েছে ওই অঞ্চলের অধিবাসীরা। প্রধান শিক্ষক সুবর আলী জানান, অনেক কর্মকর্তা পরিদর্শন করে গেছেন; কিন্তু ভাঙনরোধের ব্যবস্থা নেননি। যার কারণে দুটি কক্ষ ভেঙে পানিতে পড়েছে। এ বিষয়ে ইউএনও তৌহিদুর রহমান বলেন, ভাঙনরোধে পাউবো কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। তারা ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন। পাউবোর নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, বিদ্যালয়টি পরিদর্শন করে ৫০০ জিও ব্যাগ সেখানে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews