1. admin@asianexpress24.com : admin :
  2. admsknd03@example.com : admsknd03 :
  3. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
  4. bot@local.invalid : Service Bot :
  5. kite9357@asianexpress24.com : kite9357 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নরসিংদীতে কু/পি/য়ে হ/ত্যা: আ: লীগের কর্মীকে বিএনপি দাবী করে অ/পপ্র/চার লালমনিরহাটের দহগ্রামে অতিবৃষ্টির কারনে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন নড়াইলে বিএনপির ৬ নেতার বহি/ষ্কারা/দেশ প্রত্যা/হার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি-সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে’র কার্যকরী কমিটি গঠন লোহাগড়ায় জুলাই গণ/অভ্যু/ত্থান দিবস পালিত গাছ কর্তন ও আ/ত্মসা/তের অভি/যো/গ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিশ্বনাথে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত
শিরোনাম
নরসিংদীতে কু/পি/য়ে হ/ত্যা: আ: লীগের কর্মীকে বিএনপি দাবী করে অ/পপ্র/চার লালমনিরহাটের দহগ্রামে অতিবৃষ্টির কারনে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন নড়াইলে বিএনপির ৬ নেতার বহি/ষ্কারা/দেশ প্রত্যা/হার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি-সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে’র কার্যকরী কমিটি গঠন লোহাগড়ায় জুলাই গণ/অভ্যু/ত্থান দিবস পালিত গাছ কর্তন ও আ/ত্মসা/তের অভি/যো/গ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিশ্বনাথে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় নরসিংদী সদরের ওসি আল মামুনের দৃষ্টান্ত স্থাপন জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে লোহাগড়ায় প্রস্তুতি সভা নাসিরউদ্দীন পাটোয়ারির দেয়া অশা/লীন বক্তব্যের প্র/তি/বাদে লোহাগড়ায় বি/ক্ষো/ভ মিছিল ও স/মাবে/শ অনুষ্ঠিত কিস্তির চাপে নি খোঁ/জ ঝালমুড়ি বিক্রেতা ইউসুফ আলী, চ/র/ম বিপাকে পরিবার বিশ্বনাথে সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের স্কুল ড্রেস বিতরণ

ব্র্যাক ইউনিভার্সিটির সেমিনার, হাম মোকাবিলায় নিয়মিত টিকাদান, গবেষণা ও সমন্বিত উদ্যোগের ওপর জোর

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৬৬ Time View

ডেস্কঃ

বাংলাদেশে চলমান হাম পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত টিকাদান জোরদার, গবেষণাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন জনস্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক বিশেষজ্ঞরা।

ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব লাইফ সায়েন্সের মাইক্রোবায়োলজি বিভাগ এবং ব্র্যাক ইউনিভার্সিটি মাইক্রোবায়োলজি স্টুডেন্ট কাউন্সিল অয়োজিত ‘”দ্য রিসার্জেন্স অফ মিজেলস, রিসেন্ট আউটব্রেকস ইন বাংলাদেশ অ্যান্ড দ্য পাথ ফরোয়ার্ড শীর্ষক সেমিনারে এসব বিষয় উঠে আসে ১৯ জুলাই ২০২৬ বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউট অন এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর) এর সাবেক পরিচালক প্রফেসর ড. মাহমুদুর রহমান হাম প্রতিরোধে উচ্চ টিকাদান কভারেজ, কার্যকর রোগ নজরদারি, দ্রুত প্রাদুর্ভাব শনাক্তকরণ এবং কমিউনিটির সম্পৃক্ততার ওপর গুরুত্ব দেন। তিনি টিকার প্রতি মানুষের আস্থা তৈরির প্রয়োজনীয়তার কথাও বলেন। তিনি আক্রান্তর সংখ্যা বেশি এমন এলাকায় লক্ষ্যভিত্তিক টিকাদান কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্ব দেন।

বারডেম হাসপাতালের শিশু বিভাগের সিনিয়ার কনসালট্যান্ট প্রফেসর ড. আবিদ হোসেন মোল্লা হাম প্রতিরোধে দ্রুত রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, প্রতিটি সন্দেহজনক রোগীকে দ্রুত চিকিৎসার আওতায় আনা গেলে জটিলতা কমানো এবং অনেক শিশুর জীবন বাঁচানো সম্ভব।

আইসিডিডিআর,বি-এর (আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র, বাংলাদেশ) ইনফেকশাস ডিজিজেস ডিভিশনের সিনিয়র সায়েন্টিস্ট ও সিনিয়র ডিরেক্টর এবং ভাইরোলজি ল্যাবরেটরি অ্যান্ড জিনোম সেন্টারের প্রধান ড. মোস্তাফিজুর রহমান বর্তমান হাম পরিস্থিতি বুঝতে গবেষণার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এ বছর হাম পরিস্থিতি কেন নতুন করে দেখা দিয়েছে, তা বোঝা জরুরি। পাশাপাশি ভাইরাসের পরিবর্তন, টিকার কার্যকারিতা বা অন্য কোনো কারণ এর পেছনে ভূমিকা রাখছে কি না, সেটিও পবেষণার মাধ্যমে খুঁজে দেখা প্রয়োজন।

ব্রাক ইউনিভার্সিটির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী বলেন, হাম প্রতিরোধে শুধু টিকার প্রাপ্যতা নিশ্চিত করাই যথেষ্ট নয়। টিকা যেন কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেটি নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। সেই সাথে সমাজে হামের বিষয়ে সর্বাত্বক সচেতনতা তৈরি করার ওপর জোর দেন। তিনি আরও বলেন, জনস্বাস্থ্য, মাইক্রোবায়োলজি ও বায়োটেকনোলজির মধ্যে সহযোগিতা গবেষণা, নীতি প্রণয়ন এবং জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে পারে।

স্বাগত বক্তব্যে ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব লাইফ সায়েন্সেসের অ্যাসিস্ট্যান্ট ডিন প্রফেসর ড. অপর্ণা ইসলাম শিক্ষার্থীদের জনস্বাস্থ্যে অবদান রাখতে গবেষণা ও উদ্ভাবনে যুক্ত হওয়ার আহ্বান জানান।

সেমিনারে হাম পরিস্থিতি, টিকাদান, রোগ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য  চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণার ভূমিকা নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনাটি পরিচালনা করেন ব্র্যাক ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ও চেয়ারপারসন ড. নাদিয়া সুলতানা দীন। আলোচনায় তিনি বর্তমান হাম পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে এবং গবেষণাভিত্তিক প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কৌশল তৈরিতে হাম সম্পর্কিত গবেষণায় সরকারি সহায়তার গুরত্ব তুলে ধরেন।

সেমিনারে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা অংশ নেন। অনুষ্ঠানে হাম সচেতনতা নিয়ে আয়োজিত পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews