সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই উপজেলার পুনট বাজারে ঈদের আগে আজকে সোমবার হচ্ছে পশুর হাট বসার সর্বশেষ দিন। আর তাই এই শেষ বাজারের দিনে সেখানে জমে উঠেছে গরু ছাগলের হাট। যদিও সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবুও থেমে নেই বেচা কেনার চাহিদা। এমন অঝোর ধারার বৃষ্টিকে উপেক্ষা করেই ছাতা মাথায় বিক্রেতারা তাদের গরু ছাগল গুলো নিয়ে বাজারে এসেছেন। আবার ক্রেতারাও এসেছেন দূর-দুরান্ত থেকে। তবে বৃষ্টির কারণে দামের উপর প্রভাব পড়ার ফলে ক্রয় বিক্রয় সেই তুলনায় অনেক কম। পুনট হাইস্কুল মাঠে বসেছে গরুর হাট এবং আলাদা ভাবে পুনট দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে বসেছে ছাগলের হাট।
সংবাদ সংগ্রহে গিয়ে শেষ মূহুর্ত পর্যন্ত এই পশুর হাটে জনগণকে বৃষ্টির কারনে সামাজিক দুরত্ব মেনে চলতে দেখা গেলেও বেশীরভাগ মানুষের মুখেই মাস্ক নেই। যারাও মাস্ক পড়েছেন, সঠিকভাবে মাস্ক পড়েন নি। আবার প্রশাসন সেখানে গোটা দিনব্যাপী মাইকিং করে জনসচেতনতা বাড়ানোর প্রয়াসও চালিয়েছে। তবে বৃষ্টির মধ্যেও ঈদের সর্বশেষ বাজার কে কেন্দ্র করেই মূলত অত্র পশুর হাটে জনগণের ব্যপক উপস্থিতি বলে অনেকেই মতামত প্রদান করেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।