নিজস্ব প্রতিবেদকঃ
যুক্তরাজ্যে শেখ আদিয়ান সুলতান আহমেদের ৮ম জন্মদিন পারিবারিক ভাবে পালন করা হয়েছে।
সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পাহাড় পুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক, যুক্তরাজ্যের ডরসেট এর স্থায়ী বাসিন্দা, অরাজনৈতিক সংগঠন সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মিডিয়া ব্যক্তিত্ব সেলিম আহমেদ এর দ্বিতীয় পুত্র শেখ আদিয়ান সুলতান আহমেদ ৮ম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে রবিবার (১ ফেব্রুয়ারী ২০২৬ ইং) ডরসেটের নিজ বাসভবনে কেক কাটা, ডিনার সহ পারিবারিক ভাবে স্থানীয়দের নিয়ে আদিয়ানের জন্মদিন পালন করা হয়।
জন্মদিনে আদিয়ানের নেক হায়াত, উজ্জ্বল ভবিষ্যৎ ও সমাজের উপকারী দ্বীনদার হয়ে যেন সে গড়ে উঠে এমন কামনা করে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব দেশে বিদেশে বসবাসরত ও পরিচিত মহলের কাছে দোয়ার আরজি জানান পিতা সেলিম আহমেদ ও মাতা কুলসুমা আহমেদ সেলিম।