1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা মাঝি সমিতির সভা অনুষ্ঠিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায়
শিরোনাম
লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক নড়াইলে অটোভ্যানের চাপায় নি/হ/ত হল শিশু বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন সহকারী শিক্ষক আজিজুল হক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা লোহাগড়ায় চুন্নু কাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জের সাদাপাথর নৌকা মাঝি সমিতির সভা অনুষ্ঠিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা বজায় লোহাগড়ায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ প্রয়াত চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে অ/নিয়মে/র অভি*যোগ, কোম্পানীগঞ্জে বি*ক্ষো/ভ, ইউএনও বরাবরে লিখিত অভি/যোগ দায়ের বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত  নরসিংদীতে কু/পি/য়ে হ/ত্যা: আ: লীগের কর্মীকে বিএনপি দাবী করে অ/পপ্র/চার

বুক থেকে মাথা পর্যন্ত মালা দিলে ও মাদক কারবারীকে জনগণ কিন্তু ঘৃণাই করেন- এসপি মোহাম্মদ উল্ল্যা

  • Update Time : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

শেখ সফিকুল ইসলাম সফিক, বানিয়াচং হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংঙ্গে থানা পুলিশের আয়োজনে ছান্দ-ও মহল্লা সরদারগণের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম প্রধান অতিথির বক্তৃতায় বলেছেন, দাঙ্গা হাঙ্গামা, মদ-জোয়া, ইয়াবা-গাঁজা নির্মুলে শুধু সিমান্তেই নয় বরং সকল প্রকার অপরাধ নির্মুলে মানুষের মনে সীলগালা করতে চাই। তিনি বলেন মাদক কারবারীরা জেল থেকে বের হয়ে যতই ফুলের মালা নিয়ে শোডাউন করুকনা কেন, জনগণ কিন্তু তাদের চিনে ফেলেছেন। বুক থেকে মাথা পর্যন্ত মালায় ভরে দিলেও ওই মাদক কারবারীকে জনগণ কিন্তু ঘৃণাই করবেন।

বুধবার সকাল ১১ টায় থানা কম্পাউন্ডে অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার এস আই আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ওই সভায় পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা আরও বলেন, ছোটখাট বিষয় গ্রাম্য মাতব্বররা শালিসে নিস্পত্বি করবেন। কিন্তু খুনের মত জঘন্য অপরাধ শালিসে নিস্পত্তি করা যাবেনা। তিনি বলেন, হবিগঞ্জ জেলা আগের থেকে বর্তমানে সর্বক্ষেত্রে উন্নতি লাভ করেছে। দাঙ্গা নাই বললেই চলে।

মাদক সম্পর্কে এসপি বলেন, মাদকের বিরুদ্ধে গ্রামের ও ছান্দ সরদারদের কঠোর ভূমিকা নিতে হবে। মাদক হলো সকল অপরাধের মা। তাই নিজ নিজ এলাকার মাদক কারবারী ও সেবনকারীদের বিরুদ্ধে সরদারগণকে রুখে দাঁড়াতে হবে। মাদক কারবারী ও সেবনকারীদের আপনারা সরদারগণ অবশ্যই চিনেন। তাই তাদের সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করে সুন্দর বানিয়াচং বিনির্মাণের আহবান জানান এসপি মোহাম্মদ উল্ল্যা। এছাড়া স্মার্টফোনগুলো বাচ্চাদের হাতে তুলে না দিতে সকলের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, এই মোবাইল আপনার সন্তানদের লেখাপড়ার মারাত্মক ক্ষতি করে এবং বিভিন্ন অসৎ পথে দাবিত করে।

বিশেষ অতিথির বক্তৃতায় অতিরিক্ত পুলিশ সুপার ও বানিয়াচং সার্কেল শেখ মোঃ সেলিম বলেন, ১৮৬০ সালে ঢাকার নবাবরা ঢাকাকে ১২ টি অঞ্চলে ভাগ করে ১২ জন সরদার নিয়োগ দিয়েছিলেন। ওই সময়কার সরদারগণ তাদের সততা ও দক্ষতা দিয়ে এলাকার সকল আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেন। কালের পরিক্রমায় ১৯৫০ সালে ওই সরদার প্রথা বিলুপ্ত হয়ে যায়। কিন্ত শতবছর যাবৎ ধরে বানিয়াচংবাসী সরদার প্রথাকে ধরে রেখেছেন। এটা ভালো একটা কাজ। তবে আপনাদের কাছ থেকে মানুষ ন্যায় বিচার আশা করে। আপনাদের সহায়তায় পুলিশ যেন উপজেলাকে শতভাগ অপরাধমুক্ত রাখতে পারে সেই আশাবাদ ব্যক্ত করছি।

অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় ওসি মোহাম্মদ এমরান হোসেন বলেনে, আমি বানিয়াচংয়ে দায়িত্ব নিয়েছি প্রায় ৮ মাস । ওই সময়ে উপজেলায় বড়ধরনের দাঙ্গা হয়েছে মাত্র ১ টি। সরদার, প্রধানগণ ও জনগণের সহযোগিতা না পেলে বিশাল হাওর অঞ্চল উপজেলাকে পুলিশ কন্ট্রোল করা সম্ভব হতো না। তিনি বলেন, মাননীয় আইজিপি স্যারের আধুনিক পদ্ধতি হচ্ছে বিট পুলিশিং। প্রতিটি ইউনিয়ন পরিষদকে বিট পুলিশের মিনি থানা হিসেবে গড়ে তুলা হয়েছে। তাই এ কার্যক্রমের মাধ্যমে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে।

সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছান্দ সরদার বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার, আওয়ামীলীগের সেক্রেটারী ইকবাল হোসেন খান, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া। আরও বক্তৃতা করেন, ওসি তদন্দ প্রজীত কুমার, ইউপি চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান, এরশাদ আলী, ছান্দ সরদার এনামুল হোসেন খান বাহার, সরদার আলাউদ্দিন, আঙ্গুর মিয়া, আব্দুর রশিদ, আনোয়ার হোসেন, মখলিছ মিয়া, এস এম হাফিজুর রহমান,আবু জফর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews