বার্তা বিভাগ:-সিলেটের বিশ্বনাথ উপজেলা সহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা আইনজীবী সমিতির অন্যতম সদস্য, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, বিশ্বনাথ উপজেলা আইনজীবী পরিষদের যুগ্ম আহবায়ক, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টালের উপদেষ্টা এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন; দুঃখ কষ্ট আর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সংগ্রাম করে আমাদের জীবন মান এগিয়ে যাচ্ছে। মহামারি করোনার সময়ে পবিত্র রমজান মাস শেষে সকল মুমিনের ঘরে ঈদের আনন্দ উদ্বেলিত হচ্ছে। দেশের সকল মানুষের ঈদ আনন্দ নিরাপদে কাটুক, সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হোক সর্বক্ষেত্রে। সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে যার যার অবস্থান থেকে ঈদের আনন্দ উপভোগ করি এই আহবান জানান তিনি।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।