1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
শিরোনাম
লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়ন দাখিল 

  • Update Time : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১৭৯ Time View

বিশ্বনাথ প্রতিনিধিঃ

ষষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮মে। আজ সোমবার ১৫ই এপ্রিল মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সকল পদে মোট ২০ জন প্রার্থী  ।

এতে চেয়ারম্যান প্রার্থী ১১ জন ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন দাখিল করেছেন বলে এ তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিার্টানিং অফিসার স্বর্ণালী চক্রবর্তি।

চেয়ারম্যান পদে আ.লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ৬ জন বিএনপির সাথে সম্পৃক্ত ৪ জন ও জামায়াতের সাথে সম্পৃক্ত ১ জন সহ মোট ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। 

চেয়ারম্যান পদে যারা মনোনয়ন দাখিল করেছেন – তারা হলেন, সিলেট জেলা পরিষদের সদস্য ও বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা আ.লীগের সহ সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী আকদ্দুছ আলী, পৌর আ.লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি শমসাদুর রহমান রাহিন, পৌরসভা আ.লীগের সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী এ আর চেরাগ আলী ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এনাম।

বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খান, যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া বিএনপি নেতা সফিক উদ্দিন।

এছাড়া উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী।

ভাইস চেয়ারম্যান পদে যারা রয়েছেন, তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পার্র্থ সারথী দাশ পাপ্পু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. কাওছার খান, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকার ও ইসলাম উদ্দিন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন  বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলিয়া বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক বেগম স্বপ্না শাহিন ও আওয়ামী লীগ নেতা নোয়াব আলীর স্ত্রী করিমা বেগম।

মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল পর্যন্ত , প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতিক বরাদ্দ দেওয়া হব ২৩ এপ্রিল। ভোট গ্রহন ৮মে ২০২৪ ইং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews