আব্দুল কাইয়ুম :
সিলেটের বিশ্বনাথ উপজেলা সমাজসেবা কার্যালয়ের সুদ মুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ই সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে পল্লি মাতৃকেন্দ্র বিনিয়োগ সংক্রান্ত এই ক্ষুদ্র ঋণ হস্তান্তর করা হয়।
ক্ষুদ্র ঋণে প্রাপ্তদের মাঝে ১৩ লক্ষ পঞ্চাশ হাজার টাকা, পুন:বিনিয়োগে ২ লক্ষ টাকা এবং সমাজসেবা খাতে নতুন ৪ লক্ষ টাকা, পুন:বিনিয়োগ ৪ লক্ষটাকা সুদ মুক্ত হারে বিশ্বনাথ উপজেলার লামাকাজী, খাজাঞ্চি, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ সদর, দেওকলস ও দশঘর ইউনিয়নের মোট ৫৯টি পরিবারের মধ্যে ২৩ লক্ষ ৫০ হাজার টাকা সুদ মুক্ত বিনিয়োগ বিশ্বনাথ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলামের মাধ্যমে প্রদান করা হয়েছে।
এ সময় সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, সবাই যেন এই ক্ষুদ্র বিনিয়োগ কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে ভুমিকা রাখে এবং যথাসময়ে যেন পরিশোধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন সমাজকর্মী শামীম আহমদ, মোঃ মাসুদ রানা, রতন চন্দ্র ও তাওহীদ আহমদ প্রমুখ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।