1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১ লোহাগড়ায় খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথের শিমুলতলা মহিলা মাদ্রাসায় প্রবাসীদের সংবর্ধনা প্রদান  বিজিবির কাছে দহগ্রাম বিএনপির আবেদন বিশ্বনাথে ৮ ইউনিয়ন নিয়ে ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের’ উদ্বোধন কোম্পানীগঞ্জ থানা পুলিশের অ ভি যা নে ভা র তীয় পণ্যসহ ট্রাক আ ট ক বিশ্বনাথে দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের শীতবস্ত্র ও শিরনী বিতরণ  নড়াইলে আরজেএফ’র মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

বিশ্বনাথে ‘শাপলা-বাংলাদেশ চ্যারেটি ইউকে’র খাদ্যসামগ্রী বিতরণ

  • Update Time : সোমবার, ৩ মে, ২০২১
  • ২৪৩ Time View

ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান ও করোনা ভাইরাসের সংকঠকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া সিলেটের বিশ্বনাথ উপজেলার ও পৌর এলাকার ৩ শতাধিক অসহায়-হতদরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে ‘শাপলা-বাংলাদেশ চ্যারিটি ইউকে’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার ৩রা মে সকালে পৌর এলাকার দক্ষিণ মিরেরচরস্থ প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ। তিনি বলেন, সরকারের পাশাপাশি এলাকার প্রবাসী ও বিত্তবানরা সমাজের অসহায়-হতদরিদ্র মানুষের প্রতি সাহায্যের হাত প্রসারিত করার ফলে ওই সংকঠকালীন সময়ে এসব মানুষের কষ্ঠ অনেকাংশেই কমে যাবে। প্রবাসীদের ওই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবীদার। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ও সবাই সুস্থ থাকতে আমাদের সবাইকে বাধ্যতামূলকভাবে সরকারি বিধি নিষেধ মান্য করে চলতে হবে।
চ্যারেটি সংস্থার বাংলাদেশ শাখার কো-অর্ডিনেটর আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ রফিক হাসান মেম্বারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: কামরুজ্জামান, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, এলাকার মুরব্বী ফরিদ আহমদ।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সমর মিয়া।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল (জনপ্রতি)- চাল ১০ কেজি, আলু ৩ কেজি, পিয়াজ ২ কেজি, সোয়াবিন তেল ২ লিটার, ছুলা ১ কেজি, ময়দা ১ কেজি, চিনি ১ কেজি।

এসময় উপস্থিত ছিলেন ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, সংগঠক সফিক মিয়া, জিয়াউল ইসলাম, হাফিজ আব্দুল মন্নান, ফখরুল ইসলাম, হারুন মিয়া, ফয়ছল আহমদ, আতাউর রহমান, আরশ আলীসহ প্রমুখ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews