1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন
শিরোনাম
পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি 

বিশ্বনাথে প্রেমিকা বিয়েতে মত না দেওয়ায় বিষপানে প্রেমিকের মৃত্যু

  • Update Time : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৫২৫ Time View

ফারুক আহমদ,বিশেষ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রেমিকা বিয়েতে রাজি না হওয়ায় বিষপান করে আত্মহত্যা করেছেন জিল্লুর রহমান (২২) নামে এক যুবক। তিনি উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চন্দ্রগ্রাম গ্রামের মো. আনজব আলীর ছেলে।

রোববার ৮ আগস্ট বিকেল ৩ টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় তিনি মারা যান।
গত বুধবার ৪ আগস্ট সন্ধ্যায় নিজগৃহে বিষপান করলে তৎক্ষনাত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়েছিলেন পরিবারের সদস্যরা।

নিহত জিল্লুর রহমানের বড় ভাই মো. মুহিবুর রহমান জানান সিলেট ও চট্রগ্রাম পুলিশ লাইনসহ বিভিন্ন জায়গায় টেইলারিং (দর্জির) কাজ করতো নিহত জিল্লুর। প্রায় পাঁচ মাস পূর্বে চট্রগ্রাম পুলিশ লাইনে টেইলারিং (দর্জির) কাজে থাকাবস্হায় মোবাইল ফোনে ঢাকার একটি মেয়ের সাথে পরিচয় হয় জিল্লুরের।
পরিচয় থেকে তারা উভয়েই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু সম্পর্কের এক পর্যায়ে মেয়েটা তাকে বিয়ে করতে অপারগতা প্রকাশ করে। এবং এতে রাগে ও ক্ষোভে প্রচন্ড জেদি জিল্লুর গত ৪ আগস্ট বুধবার পরিবারের সকলের অগোচরে বিষ পান করে। আশংকাজনক অবস্হায় ওই দিন ই আমরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করি। পরে চিকিৎসাধীন থাকা অবস্হায় রবিবার বিকালে সে মৃত্যুবরণ করে।

স্হানীয় ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য বখতিয়ার আহমদ মেম্বারের ভাষ্য, শুনেছি জিল্লুর প্রেম সংক্রান্ত কারনে বিষপান করে আত্মহত্যা করেছে।

অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, জিল্লুর প্রেম ঘটিত বিষয় নিয়ে বিষপান করে মৃত্যুবরণ করে।

এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান জানিয়েছেন এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews