সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ( সিলেট) থেকেঃ
সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী চাটার্ট একাউন্ট্যান্ট মোহাম্মদ আলী আসকরের সাথে মতবিনিময় করছে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ শিক্ষকমন্ডলী ও অভিভাবক পরিষদ।
২৫ শে জানুয়ারি বুধবার বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে স্কুলের সহকারী শিক্ষক নুরুল ইসলামের পরিচালনায় এ মতবিনিময় ও সংবর্ধনা সভায় বক্তব্য প্রদান করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুশ শহীদ,পরিচালনা পরিষদের সহ-সভাপতি ফারুক আহমদ,যুক্তরাষ্ট্র প্রবাসী রায়হান আহমদ,পল্লী চিকিৎসক বিলাল আহমদ,খাজাঞ্চী ইউপি সদস্য পংকজ বিহারি দাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনির মিয়া, স্কুলের সহকারী শিক্ষিকা শিল্পী বেগম,শিপা বেগম, সদস্য মাসুক মিয়া, রেজা হাসান, সুহেল আহমদ ও সংগঠক হানিফ আলী।
এ সময় সংবর্ধিত এ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোহাম্মদ আলী আসকর বলেন,শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে যেকোন পদক্ষেপ গ্রহণ করলে তা বাস্তবায়নে অতীতের মত আগামীতেও সর্বাত্মক সাহায্য, সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার কোন বিকল্প নেই দেশ,সমাজ ও জাতি গঠনে ছাত্রছাত্রীদের বইমূখী পাঠদান, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পরামর্শ প্রদান করেন এবং লেখাপডার সঠিক মান উন্নয়নের গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে মোহাম্মদ আলী আসকরকে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।