1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 
শিরোনাম
বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 

বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার 

  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২৬৪ Time View

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথে নিখোঁজের পাঁচদিন পর পাশের বাড়ির পুকুর পাড়ের জঙ্গলের একটি গাছ থেকে রাজমিনা বেগম নামের এক তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৬টায় উপজেলার রামপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাউপুর গ্রামের ফরিদ আলীর বাড়ির পিছনের পুকুর পাড়ের জঙ্গল থেকে এ লাশ উদ্ধার করে থানাপুলিশ। রাজমিনা বেগম (২২) ওই গ্রামের কৃষক রশিদ আলীর মেয়ে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ২টা থেকে রাজমিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চারদিকে খোঁজাখুজি করে পরদিন থানায় সাধারণ ডায়রি করেন তার পিতা রশিদ আলী। শনিবার কাউপুর গ্রামের ফরিদ আলীর চাচা মারফত আলী বাড়ির পেছনে পুকুরপাড়ের জঙ্গলে মুর্তা কাটতে গিয়ে দূর্গন্ধ পেলে এগিয়ে বাউন্ডারি দেয়ালের পাশে একটি ছোট করচ গাছে রাজমিনার পঁচা লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর এলাকাবাসী স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য আফিজ আলী কালবেলাকে বলেন, ‘গত মঙ্গলবার মেয়েটি নিখোঁজ হয়েছে। থানায় জিডি করা হয়েছে। তিনি জানান, লাশটি পঁচে র্দূগন্ধ হয়েছে ও লাশে পোকা ধরেছে। চেনা যাচ্ছে না।’

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান কালবেলাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারন জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews