1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 
শিরোনাম
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

বিশ্বনাথে দুটি পক্ষকে সংঘর্ষের হাত থেকে রক্ষা করলো পুলিশ

  • Update Time : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৩৯৭ Time View

ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে বাড়ির বাটোয়ারা নিয়ে বিরোধপূর্ণ সীমানায় জোরপূর্বক দেয়াল নির্মাণ করার কাজ বন্ধ করে দুটি পক্ষকে সংঘর্ষ থেকে রক্ষা করেছে থানা পুলিশ। স্হানীয় উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতননগর গ্রামের শাহেদ আলম (৩৩) ও চাচাতো ভাই বদরুল আলম (৩৬) পক্ষের মধ্যে ওই বিরোধ চলছে।

আজ সোমবার ১৯ এপ্রিল বিকেলে চৈতননগর গ্রামে গিয়ে ওই জোরপূর্বক দেয়াল নির্মাণ কাজ বন্ধ করেন থানার এসআই মোয়াজ্জেম হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাড়ির ভাগ-বাটোয়ারা নিয়ে দুই চাচাতো ভাইদের মধ্যে বিরোধ চলে আসছে। ইতিমধ্যে তাদের মধ্যে একাধিকবার হামলা-পাল্টা হামলার ঘটনাসহ কোর্টে মামলা মোকদ্দমাও চলমান রয়েছে। সম্প্রতি বদরুল আলম গংদের হামলায় শাহেদ আলমের বাম হাত ভাঙ্গাসহ তারা তিন ভাই গুরুতর আহত রয়েছেন। এনিয়ে গ্রামের লোকজন একাধিকবার সালিশ বৈঠক করলেও কোনো লাভ হয়নি। এরই ধারাবাহিকতায় সমাধানের লক্ষ্যে থানা পুলিশের উদ্যোগে আগামী বুধবার (২১ এপ্রিল) থানায় উভয় পক্ষকে নিয়ে বৈঠকের তারিখ ছিলো। কিন্তু এই তারিখের পূর্বে বুধবার বদরুল আলম গংরা জোর পূর্বকভাবে বিরোধপূর্ণ স্থানে দেয়াল নির্মান কাজ শুরু করেন। এতে বেশ কয়েকটি আম গাছের চারা, কদম ও কলা গাছ কেটে ফেলেন বদরুল আলম গংরা। এসময় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে থানা পুলিশের ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেয়াল নির্মাণের কাজ বন্ধ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, বৈঠকের পূর্বে দেয়াল নির্মাণের কথা শুনার পর পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করা হয়েছে। আর সেখানকার পরিস্থিতিও শান্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews