1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে অবৈ/ধভাবে গরুর মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরি/মানা সমাজসেবায় জনপ্রিয় সংগঠন বিশ্বনাথের সোনাপুর চ্যারিটি গ্রুপ লোহাগড়ায় হাজার হাজার ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে রথযাত্রা উৎসব পালন লোহাগড়ায় জুলাই শহি/দ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আগাম বন্যা ও দু/র্যোগ মোকাবেলায় উপজেলা দু/র্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে দুর্নী/তি প্রতি/রো/ধ কমিটির পরিচিতি সভা শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃ/ত্যু লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে কৃষকদের মাঝে গাছের চারা, সার ও বাঁশের খুঁটি বিতরণ শিবপুরের তরুণ মো. রোকনুজ্জামান খান–ফেসবুক সংক্রান্ত সেবায় আস্থা অর্জনের চেষ্টা করছেন
শিরোনাম
ফুলবাড়ীতে অবৈ/ধভাবে গরুর মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরি/মানা সমাজসেবায় জনপ্রিয় সংগঠন বিশ্বনাথের সোনাপুর চ্যারিটি গ্রুপ লোহাগড়ায় হাজার হাজার ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে রথযাত্রা উৎসব পালন লোহাগড়ায় জুলাই শহি/দ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আগাম বন্যা ও দু/র্যোগ মোকাবেলায় উপজেলা দু/র্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে দুর্নী/তি প্রতি/রো/ধ কমিটির পরিচিতি সভা শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃ/ত্যু লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে কৃষকদের মাঝে গাছের চারা, সার ও বাঁশের খুঁটি বিতরণ শিবপুরের তরুণ মো. রোকনুজ্জামান খান–ফেসবুক সংক্রান্ত সেবায় আস্থা অর্জনের চেষ্টা করছেন লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন লোহাগড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা

বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১০৫ Time View

মোঃ আব্দুল কাইয়ুম
বিশ্বনাথ(সিলেট) প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১২ জুন (শুক্রবার) বিকেলে বিশ্বনাথ পৌর শহরের হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমি মিলনায়তনে বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর ও সিলেট জেলা জামায়াতের মজলিসে শূরার অন্যতম সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ইসলামী আন্দোলন ঈমানের অপরিহার্য দাবি” শীর্ষক বিষয়ে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান।
কর্মশালায় প্রধান অতিথি মাওলানা হাবিবুর রহমান তার বক্তব্যে ইসলামী আন্দোলনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে কর্মীদের আদর্শিক, সাংগঠনিক ও নৈতিক যোগ্যতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।কুরআন-সুন্নাহর আলোকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ইসলামের সু-মহান আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে রিপোর্ট সংরক্ষণের গুরুত্ব ও পদ্ধতি নিয়ে আলোচনা পেশ করেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান,স্থায়ী কর্মনীতি, ৩ দফা দাওয়াত ও ৪ দফা কর্মসূচী নিয়ে আলোচনা করেন জেলা জামায়াতের সহ- সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম এবং বিষয় ভিত্তিক কোরআন ও হাদিস মুখস্তকরণ বিষয়ে আলোচনা করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাকিম নাজিম উদ্দিন।

বিশ্বনাথ উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান ও পৌরসভা জামায়াতের সেক্রেটারি জাহেদুর রহমানএর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার বাবুল মিয়া, মাওলানা আব্দুল মুকসিত আখতার, আব্দুর রহিম, উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মোহাম্মদ আশিকুর রহমান, লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আব্দুল আলী, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদী, অলংকারী ইউনিয়ন জামায়াতের আমীর কামাল আহমদ, দেওকলস ইউনিয়ন জামায়াতের সভাপতি শামিম আহমেদ , দৌলতপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ফখর উদ্দিন, দশঘর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, জামায়াত নেতা জুয়েল আহমেদ, মাওলানা ফয়জুল ইসলাম, রুবেল আহমেদ, মকবুল আহমেদ, কাওসার আহমেদ নাহিন, মিয়া মোহাম্মদ সাহেদ, আবুল বশরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বাছাইকৃত কর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews