1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ.কে’র নগদ অর্থ বিতরণ  বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আমেরিকা প্রবাসী গোলাম রাব্বানী বিশ্বনাথে সাকিব ট্রাস্টের তালিমুল কুরআন প্রশিক্ষণের সমাপনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথে খাদ্য সামগ্রী বিতরণ করল ব্রিটিশ-বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স এসোসিয়েশন ইউকে সিলেট-২ আসনের উন্নয়ন থেমে থাকবে না -হুমায়ুন কবির লোহাগড়ায় জমে উঠেছে ইফতারির দোকান লোহাগড়ায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন নেতা আব্দুল্লাহ আল নোমানের পরিবারসহ ১২জন নিহত হওয়ায় শোক প্রকাশ ফুলবাড়ীতে নিষিদ্ধ কেমিক্যাল ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই উৎপাদন, ত্রিশ হাজার টাকা জরিমানা শালনগর ইউনিয়ন পরিষদের ভিজিডি কার্ডের চাল বিতরণ
শিরোনাম
লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ.কে’র নগদ অর্থ বিতরণ  বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আমেরিকা প্রবাসী গোলাম রাব্বানী বিশ্বনাথে সাকিব ট্রাস্টের তালিমুল কুরআন প্রশিক্ষণের সমাপনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথে খাদ্য সামগ্রী বিতরণ করল ব্রিটিশ-বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স এসোসিয়েশন ইউকে সিলেট-২ আসনের উন্নয়ন থেমে থাকবে না -হুমায়ুন কবির লোহাগড়ায় জমে উঠেছে ইফতারির দোকান লোহাগড়ায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন নেতা আব্দুল্লাহ আল নোমানের পরিবারসহ ১২জন নিহত হওয়ায় শোক প্রকাশ ফুলবাড়ীতে নিষিদ্ধ কেমিক্যাল ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই উৎপাদন, ত্রিশ হাজার টাকা জরিমানা শালনগর ইউনিয়ন পরিষদের ভিজিডি কার্ডের চাল বিতরণ ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ব্যবসায়ী জসিম উদ্দিনের আয়োজনে ইফতার মাহফিল বিশ্বনাথে ই য়া বা সহ একাধিক মামলার ২ ডা কা ত গ্রে ফ তার  লোহাগড়ায় ৫ হাজার ১৩১পরিবার পাবে ভিজিএফের চাল লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

বিশ্বনাথে অধ্যক্ষ নেছার আহমদ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১২ Time View

বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ

বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের সদ্য প্রয়াত অধ্যক্ষ নেছার আহমদ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে বিশ্বনাথ উপজেলার ৪ নং রামপাশা ইউনিয়নের রামপাশা বাজারে ছাত্র জনতা ও এলাকাবাসীর উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

শোকসভায় বিশ্বনাথ উপজেলার রামপাশা গ্রামের  ক্ষণজন্মা শিক্ষাবিদ, সালিশ ব্যক্তিত্ব, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষকতা ও অধ্যক্ষের হালধরে অদ্যবদি মফস্বল এলাকায় একটি মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কারিগর মরহুম নেছার আহমদ এর জীবনকর্ম নিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। বিশ্বনাথের উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার পেছনে সর্বাধিক শ্রম, প্রচেষ্টা ও ত্যাগে যার প্রধান ভুমিকা ছিল তিনিই হলেন নেছার আহমদ। কলেজের প্রিন্সিপালের পাশাপাশি তিনি একজন দক্ষ সালিশ বিচারক ছিলেন। একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ও সমাজের সকল শ্রেণি পেশার মানুষের কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র। নেছার আহমদ এর মত একজন ভাল মানুষের অকস্মাৎ প্রয়ান আমাদের মাঝে শুন্যতা তৈরি করেছে। এই শোক কাটিয়ে উঠতে সময় লাগবে শোকসভা ও দোয়া মাহফিলে এমন মন্তব্য করেন বক্তারা। আলোচনা সভায় বক্তারা মরহুম নেছার আহমদ এর আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সৈয়দ মাওলানা এবাদুর রহমানের পরিচালনায় বিশিষ্ট মুরব্বি হাজী রশিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার নির্বাহী সভাপতি ও পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাস্টার এ কে এম হেকিম উদ্দিন। 

সভায় আরো বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহীন উদ্দিন, প্রয়াত নেছার আহমদ এর ভাতিজা সমাজসেবক প্রবাসী এ কে এম সিদ্দিকুর রহমান, হলিচাইল্ড স্কুলের পরিচালক ও শিক্ষক আতিকুর রহমান, সমাজসেবক আজাদ নুর, বিশিষ্ট ব্যবসায়ী ডাক্তার ময়না মিয়া, রামপাশা গ্রামের দক্ষিণ পাড়া মসজিদের ইমাম হাফিজ সানাউল্লাহ, হাফিজ আব্দুল কাইয়ুম, ডাচ্-বাংলা ব্যাংক কর্মকর্তা আবু সুফিয়ান, ইউপি মেম্বার নুর মিয়া, ব্যবসায়ী দেলোয়ার হোসেন, অলংকারি ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডে মেম্বার মোঃ বশির উদ্দিন , শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রবীণ মুরব্বি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রুজু মিয়া, মুরব্বি চমক আলী,কাচা খাঁন, ফখর উদ্দিন, আলম চাঁন, রামপাশা বাজার বণিক সমিতির সেক্রেটারি প্রদীপ বাবু, মুরব্বি আরমান আলী, নেছার আহমদ এর বড় ভাই শাহাব উদ্দিন, মুরব্বি  আলকাছ আলী, আব্দুল য়াহিদ, মাওলানা মংলা মিয়া, জিলকদর আলী, নেছার আহমদ এর ছেলে যুক্তরাজ্য প্রবাসী জামিল আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

শোকসভায় মোনাজাত পরিচালনা করেন, রামপাশা সৈয়দ বাড়ীর কৃতিসন্তান মাওলানা সৈয়দ মুসলেহ উদ্দিন। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews