বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের দক্ষিণ সুরমা ও বিশ্বনাথ উপজেলার ইলেক্ট্রিশিয়ানদের নিয়ে গঠিত ঐতিহ্যবাহী কামাল বাজারের নামে ” বৃহত্তর কামাল বাজার ইলেক্ট্রিশিয়ান কল্যাণ সমিতি” সংগঠনের সদস্য ও দায়িত্বশীলদের নিয়ে পবিত্র ঈদুল ফিতরের পর সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ই মে ২০২১ ইং রোজ মঙ্গলবার বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ঐতিহ্যবাহী রাজাগঞ্জ বাজারে বিকেল চার ঘটিকায় সংগঠনের প্রচার সম্পাদক উত্তর বিশ্বনাথ এলাকার বিশিষ্ট ইলেক্ট্রিশিয়ান কান্দিগ্রাম নিবাসী রানা আহমদ সুন্দরের ব্যবস্থাপনায় ও আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
বৃহত্তর কামাল বাজার ইলেক্ট্রিশিয়ান কল্যাণ সমিতির সভাপতি নাছির উদ্দীনের সভাপতিত্বে, অর্থ সম্পাদক আব্দুস শহীদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ছগীর আলী ও আব্দুস সালাম।
সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এলাইছ রহমান, সহ-সভাপতি নূর উদ্দিন, সাধারণ সম্পাদক চমক আলী, সহ-সাধারণ সম্পাদক শামীম আহমদ পাখী, সাংগঠনিক সম্পাদক রমজান আলী।
এসময় উপস্থিত ছিলেন, অফিস সম্পাদক আব্দুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক জায়েদ আলী, সহ অফিস সম্পাদক আইন উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক ফয়জুল আলম আকছার। রাজাগঞ্জ বাজারে এস.টি ইলেকট্রনিকস এর সত্ত্বাধিকারী ইলেক্ট্রিশিয়ান শামুন আহমদ, ইলেক্ট্রিশিয়ান সুহেল আহমদ, সুমন আহমদ, আমিনুল ইসলাম কিবরিয়া, ছাবি আহমদ, জসিম উদ্দিন, অনিক আহমেদ, রাজিব আহমদ প্রমুখ।
সভায় বক্তারা এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উদযাপন করার সুযোগ পাওয়ায় আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানান।সাংগঠনিক ভাবে একে অন্যের পাশে মিলেমিশে থাকার আহবান জানিয়ে আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।