সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ (সিলেট) থেকেঃ বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চির পাহাড় পুর একতা যুব সংঘের উদ্দ্যোগে ফুটসাল ফুটবলের ১ম আসরের শুভ উদ্বোধন করা হয়।
আজ(২৬শে ফেব্রুয়ারী) উপজেলার পাহাড় পুরের উত্তরের মাঠে মোঃ কামরুল ইসলাম পাপলুর সভাপতিত্বে ও শাহ আজিজুর রহমান মনরের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আরশ আলী গনি।
অননান্যের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে, সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আব্দুর রব রাজু মেম্বার পদপ্রার্থী খালেদুর রহমান লাকি,আপ্তাব আলী,সৈয়দ জালাল আহমদ,সোনা মিয়া,আলমাছ আলী,আজাদ মিয়া,শামীম আহমদ,শাহ শমসর আলী, জোবায়ের আহমদ,সানুর আহমদ ,সুহেল আহমদ,জাকির হোসেন, শুয়েব আহমদ শিশু মিয়া প্রমূখ।
উক্ত উদ্ভোধনী খেলায় অংশগ্রহণ করে ভাই ভাই একাদশ বনাম অজয় একাদশ।